1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বিসিসিপি’র বিতর্ক প্রতিযোগিতায় চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১১ মে ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বিসিসিপি’র বিতর্ক প্রতিযোগিতায় চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাঙ্গুনিয়াকে হারিয়ে সেমিফাইনালে পতেঙ্গা প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ দেবিদ্বারে এলজিইডির ৬২ লাখ টাকার সড়ক প্রকল্পে অনিয়মের অভিযোগ ঈদগাঁওয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৪ আসামীকে গ্রেফতার  দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর ঢাকায় জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প নিয়েছে সরকার জাতীয় সাংবাদিক সংস্থার ঢাকা মহানগর কোর কমিটিতে তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক – সাব্বির আহম্মেদ নোয়াখালীর কোম্পানীগঞ্জে মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে কিশোরীর মৃত্যু 

বিসিসিপি’র বিতর্ক প্রতিযোগিতায় চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

শাহ্জালাল শাহেদ, চকরিয়া
  • আপডেট টাইম : সোমবার, ১১ মে, ২০২৬
  • ০ বার

কিশোর-কিশোরী, নারী এবং স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করার লক্ষ্যে কক্সবাজারের চকরিয়া উপজেলায় জেন্ডার ও জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে| এতে যুক্তিতর্ক উপস্থাপনের মাধ্যমে চূড়ান্তপর্বে চকরিয়া কোরক বিদ্যাপীঠকে হারিয়ে চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়|

সোমবার (১১ মে) চকরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে উইমেন ফর ক্লাইমেট চেঞ্জ এন্ড রেসিলিয়েন্ট সোসাইটি (দ্বিতীয় পর্যায়) প্রকল্পের অধীনে বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস& (বিসিসিপি)’র আয়োজনে এ প্রতিযোযগিতা সম্পন্ন হয়|

প্রতিযোগিতার মডারেটর চকরিয়া উপজেলা একাডেমিক সুপারভাইজার রতন বিশ্বাসের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম| বিশেষ অতিথি ছিলেন আয়োজক সংস্থা বিসিসিপি’র পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ শাহজাহান|

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন চকরিয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাকেরা শরীফ, ইনফরমেশন সার্ভিস অফিসার রুমানা রেজভিন চৌধুরী ও চকরিয়া ইউআইটিআরসিই মোহাম্মদ নোমান| অতিথিরা সংক্ষিপ্ত আলোচনা শেষে বিতর্কে অংশগ্রহণকারী বিজয়ী ও বিজিত দলের হাতে ক্রেস্টসহ বিভিন্ন পুরস্কার তুলে দেন|

“জলবায়ু পরিবর্তনের ফলে নারী ও কিশোরীরা পুরুষদের তুলনায় বেশি ঝুঁকিপূর্ণ” এবং “জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব মোকাবেলায় নারীর নেতৃত্ব অপরিহার্য” এই দুটি বিষয়ের উপর বিতর্ক প্রতিযোগিতায় চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়, চকরিয়া গ্রামার স্কুল, চকরিয়া কোরক বিদ্যাপীঠ ও চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন|

উল্লেখ্য, এই বিতর্ক প্রতিযোগিতার উদ্দেশ্য হচ্ছে, জলবায়ু পরিবর্তন কীভাবে নারী, কিশোরী এবং জেন্ডার ˆবচিত্র্যময় জনগোষ্ঠীর জীবিকাকে প্রভাবিত করে এবং এর প্রতিকূল প্রভাব মোকাবিলা ও অভিযোজন প্রক্রিয়ায় বিভিন্ন অংশীজন ও কমিউনিটির ভূমিকা ও দায়িত্ব নির্ধারণ করা|

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net