1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় পৌর মেয়র হিসেবে প্রার্থী হতে চাওয়ায় জেলা যুবদল সভাপতির নামে মিথ্যা সংবাদ পরিবেশনও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত  নতুন প্রাণ পাচ্ছে ‘সততা স্টোর’ কক্সবাজারে ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে দুদকের অর্থ বরাদ্দ চট্টগ্রামের বেসরকারি হাসপাতালে প্রতিদিন চিকিৎসাসেবা নেয় ২০ হাজার রোগী স্কুল পর্যায়ে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হাটহাজারীতে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর  দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা রামগড়ে মাটিরাঙ্গা সীমান্তে সেনাবাহিনী-ইউপিডিএফ (প্রসিত) গোলাগুলি: নিহত ১, আহত ১ সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ, অভিযুক্ত রামগড় থানার এসআই আনসার আলী নবীনগর পৌরসভায় উন্নয়ন ও বাজেট নিয়ে আলোচনাও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চন্দনাইশ দোহাজারী সরকার পাড়া সড়কের বেহাল দশা

মাগুরায় পৌর মেয়র হিসেবে প্রার্থী হতে চাওয়ায় জেলা যুবদল সভাপতির নামে মিথ্যা সংবাদ পরিবেশনও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৬৮ বার

মাগুরা জেলা জাতীয়তাবাদী যুবদলের সভাপতি অ্যাডভোকেট ওয়াশিকুর রহমান কল্লোল মাগুরা পৌর মেয়র প্রার্থী হতে চাওয়ায় তার নামে মিথ্যা সংবাদ পরিবেশন ও ভিত্তিহীন অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে জেলা জাতীয়তাবাদী যুবদল। ৭ মে ২০২৬ বৃহস্পতিবার দুপুরে মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট ওয়াশিকুর রহমান কল্লোল দাবি করেন আসন্ন মাগুরা পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়নের জন্য তার নাম বিভিন্ন মাধ্যমে প্রস্তাব আসে। তার সমর্থকরা কল্লোলের পক্ষে শহরের বিভিন্ন জায়গায় ব্যানার ফেস্টুন লাগায়। এতে দলের ভেতরেরই একটি কুচক্রী মহল কতিপয় ফেসবুক নির্ভর অখ্যাত গণমাধ্যমের মাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর সংবাদ প্রচার করে। যার প্রেক্ষিতে তিনি দ্রুত আইনি ব্যবস্থা নেয়ার ঘোষণা দেন। অ্যাডভোকেট কল্লোল আরো বলেন, বিগত সরকারের আমলে ৭৬ টি মিথ্যা রাজনৈতিক মামলায় তাকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। মাসের পর মাস তাকে জেল হাজতে থাকতে হয়েছে। কিন্তু কোথাও মাদক বা এজাতীয় কোন অভিযোগ কেউ করতে পারেনি। অথচ দল ক্ষমতায় আসার পর দলের মধ্যে ঘাপটি মেরে থাকা কিছু কুচক্রী মহল এবং ফ্যাসিবাদী মানসিকতার মানুষ তার আন্দোলন সংগ্রাম ও রাজনৈতিক সফলতায় ঈর্ষান্বিত হয়ে মিথ্যা প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে। যা ইতিমধ্যে মিথ্যা হিসেবে প্রমাণিত হয়েছে। কতিপয় নাম সর্বস্ব ফেসবুক সাংবাদিকদের দিয়ে তার বিরুদ্ধে মাদক ও স্বর্ণ চোরাচালানের সাথে জড়িত সহ নানারকম কল্পিত তথ্য ব্যবহার করে ভুয়া খবর প্রচার করছে। সামাজিক ফেক অ্যাকাউন্ট ব্যবহার করে মিথ্যা ও বানোয়াট অপপ্রচার করে যাচ্ছে। পুলিশের কাছে আটক একটি প্রাইভেট কার ব্যবহার নিয়ে তার বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে তিনি বলেন, একজন আইনজীবী হিসেবে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুরোধে তিনি ওই মামলায় লিখিতভাবে শুধুমাত্র রিসিভার হিসেবে কিছুদিন ওই গাড়িটি তার কাছে রেখেছিলেন । যা পরবর্তীতে জিডি মারফত যশোর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। অথচ এ বিষয়টিকেই নানা রকম মিথ্যা তথ্য দিয়ে তাকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। যে বিষয়ে একজন সাংবাদিকের স্বীকারোক্তির অডিও রেকর্ড তিনি ইতিমধ্যে ফেসবুকে প্রচার করেছেন। মাগুরা প্রেসক্লাবের সাংবাদিকদের কাছে তিনি তার বিরুদ্ধে করা গুজব, অপপ্রচার ও মিথ্যা সংবাদ পরিবেশন এর বিরুদ্ধে তথ্যভিত্তিক সঠিক সংবাদ পরিবেশন এর দাবি জানান। জেলা যুবদলের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবদলের আহবায়ক কুতুব উদ্দিন রানা, যুবদল নেতা সোহানুর রহমান সোহান, মোহাম্মদ রুমি, মাহবুবুর রহমান শান্তিসহ জেলার চার উপজেলার বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ০৭/৫/২০২৬ইং

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net