বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন- বাজুস কক্সবাজারের ঈদগাঁও উপজেলা শাখার কার্যকরী পরিষদের ত্রি-বার্ষিক নির্বাচন শেষ হয়েছে।
১৭ মে (রোববার) বাজারের স্বর্নপট্রি এলাকায় সমিতির কার্যালয়ে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। একইদিন বিকেলে
ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মৃণাল আচার্য্য।
এসময় সভাপতি পদে আরিফুর রহিম (হাতি) ২৩ ভোট, সহ-সভাপতি পদে উজ্জ্বল ধর (কাঁঠাল) ৪০ ভোট, সাধারণ সম্পাদক পদে বিজন ধর (ঈগল) ৩৬ ভোট এবং সাংগঠনিক সম্পাদক পদে তাপস দে (রজনীগন্ধা) ৩৬ ভোটে নির্বাচিত হন। তৎমধ্য নির্বাচিত সদস্যরা হচ্ছেন টিংকু দত্ত (চিংড়ি), সুমল ধর (কাতাল মাছ), অজয় ধর (ফুটবল) ও সৈকত ধর (সিলিং ফ্যান)। এর আগে কোষাধ্যক্ষ পদে উজ্জ্বল ধর এবং প্রচার ও দপ্তর সম্পাদক পদে অয়ন ধর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
ভোট চলাকালীন কার্যক্রম পর্যবেক্ষণ করেন ঈদগাঁও ইউপি চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী, জালালাবাদ ইউপি চেয়ারম্যান মোঃ আলমগীর তাজ জনি, ইসলামাবাদ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম, বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন জেলা শাখার সভাপতি সুভাষ ধর ও সাধারণ সম্পাদক আলহাজ্ব ওসমান গণি, বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের সহ-সভাপতি রায়হান আমিন প্রমুখ।