1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাতকানিয়ায় শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতাল আমিলাইষে ফ্রি চিকিৎসা ক্যাম্পে ২ হাজার রোগীকে সেবা, বিনামূল্যে ওষুধ বিতরণ

সাতকানিয়ায় শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ১৫৯ বার

চট্টগ্রামের সাতকানিয়ায় এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আদালতের নির্দেশে বুধবার (২০ মে) সাতকানিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি রুজু করা হয়।

 

মামলার বাদী শাহিন সোলতানা জানান, গত ৯ মে সকালে তিনি তার কন্যাকে দক্ষিণ কেওঁচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৌঁছে দেন। পরে স্কুল ছুটির সময় শিশুটিকে আনতে গিয়ে তার শারীরিক অসুস্থতা লক্ষ্য করেন। পরিবারের কাছে শিশুটি বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করে।

 

পরবর্তীতে শিশুটিকে চিকিৎসার জন্য সাতকানিয়ার একটি বেসরকারি হাসপাতাল ও পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হয়।

 

পরিবার বিষয়টি নিয়ে আদালতের শরণাপন্ন হলে বিজ্ঞ শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল, চট্টগ্রামের নির্দেশে মামলাটি সাতকানিয়া থানায় নথিভুক্ত করা হয়। মামলা নং-১২, তারিখ ২০/০৫/২০২৬ খ্রিস্টাব্দ, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত-২০২৫) এর ৯(১) ধারায় রুজু করা হয়েছে।

 

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আদালতের নির্দেশে মামলাটি রুজু করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

 

মামলাটির তদন্তভার এসআই (নিরস্ত্র) মোঃ রোমান হোসেনকে দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

 

ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। স্থানীয় সচেতন মহল শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে শিক্ষাপ্রতিষ্ঠানে আরও কার্যকর নজরদারির দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net