1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাতকানিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুবেল ও সম্পাদক তারেক নির্বাচিত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ চন্দনাইশ উপজেলায় মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারগরি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ বাল্য বিবাহ রোধে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ ভয়েস অফ গার্লস টিম গঠন  চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান মাগুরার শ্রীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত  নতুন প্রাণ পাচ্ছে ‘সততা স্টোর’ কক্সবাজারে ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে দুদকের অর্থ বরাদ্দ চট্টগ্রামের বেসরকারি হাসপাতালে প্রতিদিন চিকিৎসাসেবা নেয় ২০ হাজার রোগী স্কুল পর্যায়ে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হাটহাজারীতে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর 

সাতকানিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুবেল ও সম্পাদক তারেক নির্বাচিত

মোহাম্মদ ইকবাল হোসেন, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ৩ মে, ২০২৬
  • ১২৭ বার

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত পেশাদার সাংবাদিকদের নিয়ে গঠিত “সাতকানিয়া সাংবাদিক ইউনিয়ন” এর পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। রবিবার ( ৩’রা মে) সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠিত হয়।

 

সভায় সর্বসম্মতিক্রমে গ্লোবাল টিভি ও দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ প্রতিনিধি মিজানুর রহমান রুবেলকে সভাপতি ও দৈনিক মানবজমিন প্রতিনিধি তারেকুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

 

এছাড়াও কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হচ্ছেন- সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম ( দৈনিক দিনকাল), সহ-সভাপতি

সৈয়দ জুনাঈদ মোঃ হাবিবউল্লাহ (দৈনিক ইনকিলাব), যুগ্ন সম্পাদক মোঃ হোছাইন ( দৈনিক ইনফো বাংলা), সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দীন (বাংলা টিভি ও দৈনিক বাংলাদেশ বুলেটিন), অর্থ সম্পাদক জিয়াবুল হক (দৈনিক জনকণ্ঠ), প্রচার সম্পাদক আবদুল্লাহ আল মারুফ (বিজয় টিভি ও দৈনিক ভোরের ডাক), দপ্তর সম্পাদক মিনহাজ বাঙ্গালী ( দৈনিক কালবেলা ও শাহ আমানত)।

এবং সদস্য হয়েছেন, আরিফুর রহমান আফজালী (দৈনিক দেশের কণ্ঠ), ইকবাল মুন্না (দৈনিক পূর্বকোন), আবুল কালাম আজাদ (মোহনা টিভি), সারওয়ার কামাল (সি-প্লাস টিভি), আরিফুল ইসলাম (দৈনিক খবরের কাগজ ও দ্যা ডেইলি ক্যাম্পাস) ও রনি কান্তি দেব (চ্যানেল এস)।

 

সভায় সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী আগামী ২ বছরের জন্য উক্ত কমিটি ঘোষনা করা হয়। এছাড়াও সাতকানিয়ায় বস্তুনিষ্ঠ ও স্বচ্ছ সাংবাদিকতা প্রসারে কাজ করার আগ্রহ প্রকাশ করেন সংগঠনের সদস্যরা।

 

এর আগে গত ১’লা মার্চ সাতকানিয়া সাংবাদিক ইউনিয়নের (এসইউজে) এর ৯০ দিন মেয়াদী আহব্বায়ক কমিটি গঠন করা হয়। নিয়মানুসারে নির্ধারিত সময়ের মধ্যে রবিবার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net