ঢাকা   ০৫:৪১:৫২ পিএম, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগিরার শ্রীপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক মাগুরায় জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আন্তঃদলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত  গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি, জীবনমান উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠায় সরকারের দায়িত্ব ও করনীয়..  মাটিরাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত  ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি রুমা, রোগীদের নিলেন খোঁজখবর কর্মকর্তা-কর্মচারীদের সম্মাননা প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিতষ বর্ণিল শোভাযাত্রা ও আলোচনা সভায় কুমিল্লায় আন্তর্জাতিক রেডিওলজি দিবস পালি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন মাগুরার শ্রীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  চন্দনাইশে নানা আয়োজনে সাংসদ জসিম উদ্দিনের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ১৮৬ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

পার্বত্য লামা-আলীকদমে ম্রো উপজাতি শিশুদেরকে জোর করে ধর্মান্তর করাসহ মানবিক চিকিৎসক ডাক্তার ইউসুফ আলীর বিরুদ্ধে কথিত  “নেত্র নিউজ” এ  ডাহা মিথ্যাচার ও বানোয়াট সংবাদের  বিরুদ্ধে কক্সবাজারের ঈদগাঁওয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে।

 

সোমবার (৪ মে) রাত আনুমানিক পৌনে ১০ টার দিকে  উপজেলার ঈদগাহ মডেল হাসপাতালের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রচারিত মিথ্যা সংবাদের  প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়েছেন ডাঃ  মোঃ ইউছুফ আলী।

 

এসময় তিনি বলেন, স্বাধীনভাবে ধর্ম পালন করার অধিকার সবার আছে। জোর করে কাউকে মুসলিম বানানো আমার কাজ নই। মহান আল্লাহ ও তাঁর রাসুল (সাঃ) এঁর নৈতিক আদর্শে অনুপ্রাণিত হয়ে অন্য ধর্মের মানুষ ইসলাম ধর্মে দীক্ষিত হচ্ছে। পাহাড়ে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করার একটি দীর্ঘমেয়াদী সামাজিক ও ধর্মীয় প্রক্রিয়া দীর্ঘকাল থেকে চলমান রয়েছে।

 

তিনি বলেন, মুসলমানরা যখন ‘আল্লাহু আকবর’ ধ্বনি তুলে শয়তানের গাজ্বালা হয়। সেই জ্বালা সহ্য করতে না পেরে আবারো শয়তানি অপশক্তিগুলো ষড়যন্ত্রের নকশা আঁকছেন। তারা নেত্র নিউজকে পুঁজি করে আমাকে নিয়ে চরম মিথ্যাচার করেছেন।

 

নেত্র নিউজে মিথ্যা প্রচারণার বিরুদ্ধে তিনি ঈদগাঁও থানায় সাধারণ ডায়েরী জিডি করেছেন জানিয়ে প্রশাসনের হস্তক্ষেপও কামনা করেন।

 

সংবাদ সম্মেলনে ঈদগাহ মডেল হাসপাতালের ম্যানেজার আবু বক্কর সিদ্দিকসহ উপজেলার কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। একইদিন বান্দরবানের লামা আলীকদমে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছেন স্থানীয়রা।

 

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি