1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারের চৌফলদণ্ডীতে  ৩ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে মহিলা এম পি অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলীকে গণসংবর্ধনা প্রদান দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির আলোচনা সভা কক্সবাজারের চৌফলদণ্ডীতে  ৩ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে ২ আসামি গ্রেফতার দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৩২ বিলিয়ন মার্কিন ডলার   ঈদগাঁওর গোমাতলীর হাজী আবু তাহেরের মৃত্যু, বাদে আছর জানাযা ও শোক কর্ণফুলীতে জামায়াতের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম ঈদগাঁওয়ে র‌্যাবের অভিযান,অস্ত্রসহ ২ জন গ্রেফতার ২০২৭ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা

কক্সবাজারের চৌফলদণ্ডীতে  ৩ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৯ বার

কক্সবাজারের চৌফলদণ্ডীতে দিনব্যাপী  ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্টিত  হয়েছে। এতে ৩ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়।

 

শুক্রবার (১৫ মে) স্থানীয় সাগরমনি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এই ক্যাম্পের আয়োজন করে ঈদগাঁও আধুনিক হাসপাতাল। এতে অর্ধডজন বিশেষজ্ঞ চিকিৎসক প্রায় ৩ শতাধিক গরিব, দুস্থ ও অসহায় রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা, পরামর্শ ও ব্যবস্থাপত্র প্রদান করেন।

 

হাসপাতালের সহকারী ব্যবস্থাপক এস এম সরওয়ার কামালের পরিচালনায় অনুষ্ঠিত ফ্রি চিকিৎসা সেবা  পরিদর্শন করে খোঁজখবর নেন জামায়াত ইসলামী ঈদগাঁও উপজেলা আমির মাওলানা সলিম উল্লাহ জিহাদী, চৌফলদণ্ডী ইউনিয়ন আমির মাওলানা রায়হান উদ্দিন ও ইউপি চেয়ারম্যান মনজুর আলম। পরিদর্শন শেষে তারা চিকিৎসাসেবা কার্যক্রম দেখে এ ধরনের মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। একই সাথে

 

বাড়ির পাশে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও সেবা পেয়ে স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেছেন।

 

ফ্রি মেডিকেল ক্যাম্পে আধুনিক হাসপাতালের  ডাঃ হোছাইন মোহাম্মদ জুনায়েদ আনসারী, ডাঃ তানজিলা জাহান জিসাদ,  ডাঃ আরিফ উল্লাহ, ডাঃ তারিকুল ইসলাম তুহিন, ডাঃ মোঃ জোনায়েদ উদ্দিন ও  ডাঃ আসমা ফাতেমা চিকিৎসা সেবা প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net