1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রাম ওয়াসার নতুন এমডি প্রকৌশলী সেলিম মো. জানে আলম - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আইনি প্রক্রিয়ার মাধ্যমে শেখ হাসিনাকে ফেরাতে চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সরকার ৯১৮ মেগাওয়াট বিদ্যুতের জন্য ১২টি আইপিপির সঙ্গে চুক্তি করেছে চট্টগ্রাম ওয়াসার নতুন এমডি প্রকৌশলী সেলিম মো. জানে আলম কৃষি কথা গ্রাহক সম্প্রসারণে কুমিল্লা অঞ্চলে নবীনগর দ্বিতীয় স্থান ঈদগাঁহ কলেজ জাতীয় করণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ আইনমন্ত্রীর পল্লবীতে শিশু রামিসা আক্তার হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও বিচার দাবি কুমিল্লায় ১০ কিলোমিটার যানজট, দুর্ভোগে যাত্রীরা শিশু-কিশোর প্রতিভা বিকাশে উজ্জ্বল প্ল্যাটফর্ম ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সাতকানিয়ায় শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম ওয়াসার নতুন এমডি প্রকৌশলী সেলিম মো. জানে আলম

মুজিব উল্ল্যাহ্ তুষার
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ২ বার

বৃহস্পতিবার (২১ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারির মাধ্যমে চট্টগ্রাম ওয়াসার নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেলেন প্রকৌশলী সেলিম মো. জানে আলম। এক বছরের চুক্তিভিত্তিক এই নিয়োগে তিনি এখন চট্টগ্রামের পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থার প্রধান কর্তাব্যক্তি।

 

 

সেলিম মো. জানে আলমের কর্মজীবন শুরু হয়েছিল ১৯৯৬ সালে। মালয়েশিয়ার হং লিওং গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আলিতা (বিডি) লিমিটেডে প্রোডাকশন ইঞ্জিনিয়ার হিসেবে। চার বছরের বেশি সময় সেখানে কাজ করে তিনি নিজের ক্যারিয়ারের ভিত মজবুত করেন।

 

 

এরপর সেলিম অ্যান্ড অ্যাসোসিয়েটসে কনসালটেন্ট হিসেবে পাঁচ বছরের বেশি দায়িত্ব পালন করেন। তারপর যোগ দেন এনভায়রনমেন্টাল প্রোটেকশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনসালটেন্টস লিমিটেডে, পরিচিতি ইপিইসি নামে। সেখানে প্রথমে নির্বাহী পরিচালক হিসেবে দশ বছর, তারপর উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নয় বছরেরও বেশি সময় কাজ করেছেন।

 

 

পানি সরবরাহ, স্যানিটেশন ও অবকাঠামো উন্নয়ন, এই তিনটি খাতে তাঁর দীর্ঘ পথচলা তাঁকে এই পদের জন্য উপযুক্ত করে তুলেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

 

১৯৬৬ সালের ১ সেপ্টেম্বর কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লায় জন্ম নেওয়া সেলিম মো. জানে আলম পড়াশোনায়ও পরিশ্রমী ছিলেন। ভারেল্লা শাহ নুরুদ্দীন হাই স্কুল থেকে মাধ্যমিক, কুমিল্লা বোর্ডের অধীনে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে মেকানিক্যাল টেকনোলজিতে ডিপ্লোমা নেন। তারপর ১৯৯৫ সালে ঢাকা ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি অর্জন করেন।

 

 

পেশাদার মঞ্চেও তাঁর পরিচিতি বিস্তৃত। ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের ফেলো, অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের বর্তমান সভাপতি। এছাড়া বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ চট্টগ্রামের যুগ্ম আহ্বায়ক এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।

 

 

নিয়োগের খবর পেয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রকৌশলী সেলিম মো. জানে আলম বলেছেন, ওয়াসার প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং সেবার মান সম্প্রসারণ তাঁর মূল লক্ষ্য। এসডিজি অর্জনে জনবান্ধব পানি সরবরাহ ব্যবস্থা গড়ে তোলা এবং পরিচালন ব্যয় কমিয়ে দক্ষতা বাড়ানোর কথাও বলেছেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net