ঢাকা   ০৯:০২:৫৯ পিএম, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  চন্দনাইশে নানা আয়োজনে সাংসদ জসিম উদ্দিনের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চন্দনাইশে উপজেলা প্রশাসনের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল মাটিরাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত মাগুরায় ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত  আনোয়ারা আইডিয়াল স্কুলের পরিচালনা পর্ষদের সাথে, সাংবাদিকদের সাথে মতবিনিময় শিক্ষা সফরের আনন্দ রূপ নিল বিভীষিকায়, প্রাণ হারালেন শিক্ষিকাসহ দুজন- আহত ৩০ সাতকানিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৬০০ রোগী

চট্টগ্রাম ওয়াসার নতুন এমডি প্রকৌশলী সেলিম মো. জানে আলম

মুজিব উল্ল্যাহ্ তুষার
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ২৭০ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বৃহস্পতিবার (২১ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারির মাধ্যমে চট্টগ্রাম ওয়াসার নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেলেন প্রকৌশলী সেলিম মো. জানে আলম। এক বছরের চুক্তিভিত্তিক এই নিয়োগে তিনি এখন চট্টগ্রামের পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থার প্রধান কর্তাব্যক্তি।

 

 

সেলিম মো. জানে আলমের কর্মজীবন শুরু হয়েছিল ১৯৯৬ সালে। মালয়েশিয়ার হং লিওং গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আলিতা (বিডি) লিমিটেডে প্রোডাকশন ইঞ্জিনিয়ার হিসেবে। চার বছরের বেশি সময় সেখানে কাজ করে তিনি নিজের ক্যারিয়ারের ভিত মজবুত করেন।

 

 

এরপর সেলিম অ্যান্ড অ্যাসোসিয়েটসে কনসালটেন্ট হিসেবে পাঁচ বছরের বেশি দায়িত্ব পালন করেন। তারপর যোগ দেন এনভায়রনমেন্টাল প্রোটেকশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনসালটেন্টস লিমিটেডে, পরিচিতি ইপিইসি নামে। সেখানে প্রথমে নির্বাহী পরিচালক হিসেবে দশ বছর, তারপর উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নয় বছরেরও বেশি সময় কাজ করেছেন।

 

 

পানি সরবরাহ, স্যানিটেশন ও অবকাঠামো উন্নয়ন, এই তিনটি খাতে তাঁর দীর্ঘ পথচলা তাঁকে এই পদের জন্য উপযুক্ত করে তুলেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

 

১৯৬৬ সালের ১ সেপ্টেম্বর কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লায় জন্ম নেওয়া সেলিম মো. জানে আলম পড়াশোনায়ও পরিশ্রমী ছিলেন। ভারেল্লা শাহ নুরুদ্দীন হাই স্কুল থেকে মাধ্যমিক, কুমিল্লা বোর্ডের অধীনে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে মেকানিক্যাল টেকনোলজিতে ডিপ্লোমা নেন। তারপর ১৯৯৫ সালে ঢাকা ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি অর্জন করেন।

 

 

পেশাদার মঞ্চেও তাঁর পরিচিতি বিস্তৃত। ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের ফেলো, অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের বর্তমান সভাপতি। এছাড়া বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ চট্টগ্রামের যুগ্ম আহ্বায়ক এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।

 

 

নিয়োগের খবর পেয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রকৌশলী সেলিম মো. জানে আলম বলেছেন, ওয়াসার প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং সেবার মান সম্প্রসারণ তাঁর মূল লক্ষ্য। এসডিজি অর্জনে জনবান্ধব পানি সরবরাহ ব্যবস্থা গড়ে তোলা এবং পরিচালন ব্যয় কমিয়ে দক্ষতা বাড়ানোর কথাও বলেছেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি