আয়োজনের মাধ্যমে পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন (রেজিঃনং-বাজাফে-০৮) হাটহাজারী উপজেলা শাখা। ১লা মে হাটহাজারী বাসস্ট্যান্ড চত্বরে শ্রমিক সমাবেশ এবং হাটহাজারীর বিভিন্ন পেশার শ্রমিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য র্যালী।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন হাটহাজারী উপজেলার এসিস্ট্যান্ট সেক্রেটারী ও উপজেলা জামায়াতের শিল্প ও বাণিজ্য বিভাগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী আকবর এর সঞ্চালনায় উপজেলা সভাপতি এস এম রাশেদুল আলমের সভাপতিত্বে পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত র্যালীপূর্ব সমাবেশে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী হাটহাজারী উপজেলার আমীর ও শ্রমিক কল্যাণ ফেডারেশন হাটহাজারী উপজেলা শাখার প্রধান উপদেষ্টা অধ্যাপক আব্দুল মালেক চৌধুরী।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের চৌধুরী।
সমাবেশে প্রধান বক্তা ছিলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম উত্তর জেলার কোষাধ্যক্ষ হারুনুর রশিদ।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক শোয়াইব চৌধুরী, এসিস্ট্যান্ট সেক্রেটারি মিজানুর রহমান, আইন বিষয়ক সম্পাদক মো. ইসহাক, পৌরসভা জামায়াতের আমীর মাস্টার মাহমুদুল করিম।
বক্তৃতা করেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন হাটহাজারী পৌর সভাপতি ডাঃ মুহিব্বুল্লাহ্ আহমেদ, দক্ষিণ মাদার্শা ইউনিয়ন সভাপতি দেলোয়ার হোসেন, মির্জাপুর ইউনিয়ন সভাপতি আলমগীর হোসেন, ও গুমানমর্দ্দন সভাপতি মোঃ আবু তৈয়ব, ধলই ইউনিয়ন সেক্রেটারি জহিরুল ইসলাম, কার-মাইক্রো সমিতির নির্বাচিত সাধারণ সম্পাদক শ্রমিক নেতা ইয়াছিন, শ্রমিক নেতা জাবেদ ও মাহবুবুল আলম।
অতিথি ছিলেন, হাটহাজারী উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক ফজলুল কাদের, মাও. আব্দুল আজিজ খাঁন, উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি আছলাম মোরশেদ, শিল্প ও বাণিজ্য বিভাগের সাধারণ সম্পাদক ইকবাল চৌধুরী, মিডিয়া বিভাগের সেক্রেটারি আবুল বাশার প্রমূখ।