ঢাকা   ১০:১৯:২৭ পিএম, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন মাগুরার শ্রীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  চন্দনাইশে নানা আয়োজনে সাংসদ জসিম উদ্দিনের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চন্দনাইশে উপজেলা প্রশাসনের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল মাটিরাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত মাগুরায় ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত  আনোয়ারা আইডিয়াল স্কুলের পরিচালনা পর্ষদের সাথে, সাংবাদিকদের সাথে মতবিনিময় শিক্ষা সফরের আনন্দ রূপ নিল বিভীষিকায়, প্রাণ হারালেন শিক্ষিকাসহ দুজন- আহত ৩০

মাগুরায় আগামী স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের নিয়ে জামায়াতে ইসলামীর উদ্যোগে ওয়ারিয়েন্টেশন প্রোগাম অনুষ্ঠিত

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ২৪১ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আগামী স্থানীয় সরকার নির্বাচনে উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে ২২ মে শনিবার সকালে দরিমাগুরাস্থ আল আমিন কমপ্লেক্সে ওয়ারিয়েন্টেশন পোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক এম বি বাকেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য সাবেক জেলা আমীর ও যশোর – কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক ডক্টর আবু সাদিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সাবেক জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য, যশোর – কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য আব্দুল মতিন।
জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চু’র সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাগুরা সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও মাগুরা সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও আগামী সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক মোঃ ফারুক হুসাইন, ইসলামী ছাত্র শিবিরের মাগুরা জেলা প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট ব্যাংকার ও আগামী মাগুরা পৌরসভা নির্বাচনে মেয়র পদ প্রার্থী মোঃ মাসুদুল আলম,শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাগুরা জেলা সভাপতি ও শালিখা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এবং আগামী শালিখা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ইব্রাহিম বিশ্বাস, জেলা জামায়াতে ইসলামীর শুরা সদস্য, সাবেক ছাত্রনেতা ও আগামী মহম্মদপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বি এম এশাদুল্লাহ অহিদ, শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও আগামী শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক মাওলানা ফখরুদ্দিন মিজানসহ জেলা জেলা ও উপজেলা জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থীসহ জেলা উপজেলা ও ইউনিয়নের আমীর/ সেক্রেটারীগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি