1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আনোয়ারা সাবরেজিস্ট্রার অফিসে মোহরার মালেকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ  - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে সিএনজি স্টেশনে চাঁদাবাজি অভিযোগে মিছিল হাটহাজারী মাদরাসায় এলেন প্রধানমন্ত্রী নৃত্য, গান, কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস শ্রদ্ধাঞ্জলি বরুড়ায় আর্মি ছেলে পরিচয়ে নালিশী নিষেধাজ্ঞা ভূমি বেদখলের চেষ্টা  আসামী সুশেনের বিরুদ্ধে  গণসংযোগ : মানুষ ব্যক্তি বা দল নয়, নীতিগত পরিবর্তন চায় -শাহজালাল নবীনগরে ইসলামী ছাত্রসেনার অভিষেক ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে স্বাগত র‍্যালি মাগুরায় আন্তর্জাতিক আদিবাসী দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির উপকরণ রাখার অভিযোগ মাগুরার শ্রীপুরে শান্তি-শৃঙ্খলা রক্ষায় ভিলেজ ডিফেন্স পার্টি গঠন ও উদ্বোধন জে.আই. চৌধুরী যুব ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ

আনোয়ারা সাবরেজিস্ট্রার অফিসে মোহরার মালেকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ 

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৫৭ বার

চট্টগ্রামের আনোয়ারা সাবরেজিস্ট্রার অফিসে দলিল নিবন্ধনের সময় সরকারি নির্ধারিত ফি-রাজস্বের বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অফিসের মোহরার মালেকের বিরুদ্ধে দলিল সম্পাদনের সময় অতিরিক্ত টাকা দাবি এবং একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে সেবাগ্রহীতাদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩০ জুন) ভাই-বোনের মধ্যে প্রায় ২ কোটি ৭৮ লাখ ২৭ হাজার টাকা মূল্যের একটি হেবা দলিল নিবন্ধনের জন্য প্রয়োজনীয় সরকারি রাজস্ব পরিশোধ করা হয়। দলিল নিবন্ধনের সময় মোহরার মালেক সরকারি ফি ছাড়াও অতিরিক্ত ৫০ হাজার টাকা দাবি করেন বলে অভিযোগ। ওই অর্থ কীসের জন্য নেওয়া হচ্ছে জানতে চাইলে তিনি সেটিকে “অফিসের খরচ” বলে উল্লেখ করেন বলে অভিযোগ রয়েছে। পরে দরকষাকষির একপর্যায়ে ২০ হাজার টাকা দেওয়ার পর দলিলের নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা হয় বলে দাবি করেন অভিযোগকারীরা। অভিযোগের সত্যতা যাচাইয়ের লক্ষ্যে দুই সংবাদকর্মী পরিচয় গোপন রেখে সেবাগ্রহীতা সেজে সংশ্লিষ্ট মোহরারের সঙ্গে যোগাযোগ করেন। তাদের দাবি, দলিলের কাজ সম্পন্ন করতে সরকারি ফির বাইরে অতিরিক্ত অর্থ দাবি করা হয়। পরবর্তীতে ২০ হাজার টাকা দেওয়ার পর প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন হয়। অভিযোগের বিষয়ে অভিযুক্ত মোহরার মালেকের বক্তব্য জানতে চাইলে তিনি অতিরিক্ত অর্থকে “অফিসের খরচ” বলে মৌখিকভাবে উল্লেখ করেন বলে অভিযোগকারীরা জানিয়েছেন। এ বিষয়ে আনোয়ারা সাবরেজিস্টার জুবায়ের হোসেনের বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি। এদিকে আনোয়ারার বিভিন্ন সেবাগ্রহীতা অভিযোগ করেছেন, সাবরেজিস্ট্রার অফিসে দীর্ঘদিন ধরে সরকারি নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ থাকলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তারা অভিযোগের নিরপেক্ষ তদন্তের স্বার্থে দুর্নীতি দমন কমিশনের (দুদক) হস্তক্ষেপ কামনা করেছেন। একই সঙ্গে ঘটনার দিনের সিসিটিভি ফুটেজ সংরক্ষণ ও সংগ্রহ করে তদন্তের আওতায় আনার দাবি জানিয়েছেন। সেবাগ্রহীতাদের দাবি, অভিযোগের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে সরকারি নির্ধারিত ফি ছাড়া অতিরিক্ত অর্থ আদায় বন্ধে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ নিশ্চিত করা হোক। মালেকের ঘুষ বাণিজ্য নিয়ে অনুসন্ধানী পর্ব চলবে,,,,

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net