1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ইসলামপুর মনুমিয়ার  বাজারে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার 

ইসলামপুর মনুমিয়ার  বাজারে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৪২ বার

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর মনুমিয়ার বাজার ব্যবসায়ীদের  উদ্যোগে এবং থানার আয়োজনে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (২ জুন ) বিকেলে মনুমিয়া বাজার এলাকায় অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসাইন।

 

এসময় থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার, ৮ নং ওয়ার্ডের মেম্বার নাছির উদ্দীন কায়সার, মেম্বার রফিকুল ইসলাম ও ব্যবসায়ী আবদুল মালেক সহ বাজারের ব্যবসায়ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা সভায় যোগ দেন।

 

 

সভায় বক্তারা বাজারের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক, জুয়া, চুরি-ডাকাতি, চাঁদাবাজি, ইভটিজিং প্রতিরোধসহ নানা সমস্যা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি ক্রেতা ও ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিতে যৌথভাবে কাজ করার অঙ্গীকার করেন।

 

 

ওসি এটিএম শিফাতুল মাজদার  বলেন, বাজারের আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ একা নয়, জনগণকেও এগিয়ে আসতে হবে। সবার সহযোগিতায় অপরাধ দমন সহজ হয়। ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সব সময় প্রস্তুত।

 

সভায় বক্তারা মনুমিয়ার বাজার এলাকায় সিসি ক্যামেরা স্থাপন, রাতের পাহারা টহল জোরদার ওপর গুরুত্ব দেন।

 

 

স্থানীয় ব্যবসায়ীরা বলেন, সম্প্রতি বাজারে ছোটখাটো চুরি ঘটনায় ব্যবসায়ী আবদুল মালেককে মারধর করে। এ ঘটনায় মঙ্গলবার সারাদিন বাজারের ব্যবসায়ীরা দোকান বন্ধ করে প্রতিবাদ জানায়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net