1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ইসলামাবাদ রেলওয়ে স্টেশনে ট্রেন যাত্রাবিরতির দাবি জানিয়েছেন এমপি কাজল - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে সিএনজি স্টেশনে চাঁদাবাজি অভিযোগে মিছিল হাটহাজারী মাদরাসায় এলেন প্রধানমন্ত্রী নৃত্য, গান, কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস শ্রদ্ধাঞ্জলি বরুড়ায় আর্মি ছেলে পরিচয়ে নালিশী নিষেধাজ্ঞা ভূমি বেদখলের চেষ্টা  আসামী সুশেনের বিরুদ্ধে  গণসংযোগ : মানুষ ব্যক্তি বা দল নয়, নীতিগত পরিবর্তন চায় -শাহজালাল নবীনগরে ইসলামী ছাত্রসেনার অভিষেক ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে স্বাগত র‍্যালি মাগুরায় আন্তর্জাতিক আদিবাসী দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির উপকরণ রাখার অভিযোগ মাগুরার শ্রীপুরে শান্তি-শৃঙ্খলা রক্ষায় ভিলেজ ডিফেন্স পার্টি গঠন ও উদ্বোধন জে.আই. চৌধুরী যুব ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ

ইসলামাবাদ রেলওয়ে স্টেশনে ট্রেন যাত্রাবিরতির দাবি জানিয়েছেন এমপি কাজল

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার
  • আপডেট টাইম : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৬২ বার

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ রেলওয়ে স্টেশনে চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলাচলকারী লোকাল ও ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি পুনরায় চালুর জোর দাবি জানানো হয়েছে। এই দাবিতে রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর কাছে একটি স্মারক লিপি দিয়েছেন কক্সবাজার-৩ (২৯৬) আসনের জাতীয় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।

 

স্মারক লিপিটিতে উল্লেখ করা হয়েছে যে, ইসলামাবাদ এলাকাটি অর্থনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঞ্চল। অঞ্চলটি চিংড়ি ও লবণ চাষের জন্য সুপরিচিত এবং এখান থেকে বিপুল সংখ্যক প্রবাসী শ্রমিক বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। এছাড়া ইসলামাবাদে অবস্থিত ইসলামপুর লবণ শিল্প এলাকাটি এই অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত।

 

সংসদ সদস্য তার স্মারকলিপিতে তুলে ধরেন যে, পূর্বে চট্টগ্রাম হতে কক্সবাজারগামী লোকাল ট্রেন ইসলামাবাদ রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি দিত, যা স্থানীয়দের জন্য বড় সুবিধা ছিল। তবে অজ্ঞাত কারণে বর্তমানে এই স্টেশনে ট্রেনের যাত্রাবিরতি বন্ধ থাকায় স্থানীয় সাধারণ জনগণ, শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী ও পর্যটকরা চরম দুর্ভোগের সম্মুখীন হচ্ছেন এবং পাশাপাশি বাংলাদেশ রেলওয়ে সম্ভাব্য রাজস্ব আয় থেকেও বঞ্চিত হচ্ছে। পরিশেষে, জনস্বার্থ এবং রাষ্ট্রীয় রাজস্ব বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়ে চট্টগ্রাম-কক্সবাজার রুটের লোকাল ট্রেনসহ উপযুক্ত ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি পুনরায় চালু করার লক্ষ্যে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছেন সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net