1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওয়ে নদীভাঙন এলাকা পরিদর্শন করলেন এমপি লুৎফুর রহমান কাজল - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবা ও ৬৯ হাজার টাকা নিয়ে মাদক ব্যবসায়ী আটক  মাগুরায় শহরের বেবি প্লাজা মাকেটের ৬টি দোকানে শাটার ভেঙ্গে  চুরি রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী নোয়াখালীকে সিটি কর্পোরেশন ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রীর বরাবরে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের স্মারকলিপি জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ, নাম সংশোধন সহজ করলো ইসি মহম্মদপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ সাতকানিয়া-লোহাগাড়া টিভি সাংবাদিক ফোরাম গঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী লাকসামে সম্পত্তির জের ধরে  গ্রাম্য সালিশির সিদ্ধান্তে মাইকে চার পরিবারকে সমাজচ্যুত করার ঘোষণা  কুমিল্লাকে কোনভাবেই মাদকের নিরাপদ পথ ও আশ্রয় হতে দেয়া হবে না:  গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী

ঈদগাঁওয়ে নদীভাঙন এলাকা পরিদর্শন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৮৮ বার

কক্সবাজারের ঈদগাঁও নদীর ভয়াবহ ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে তিনি উপজেলার জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের ভাঙনস্থল পরিদর্শন করেন।

 

পরিদর্শনকালে সংসদ সদস্য ভাঙনের তীব্রতা ও এর ফলে বিদ্যালয়, স্থানীয় সড়ক এবং আশপাশের বসতবাড়ির ঝুঁকির বিষয়টি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় স্থানীয় বাসিন্দারা ভাঙন রোধে তাদের দুশ্চিন্তার কথা তুলে ধরেন এবং দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান।

 

জনগণের দাবির প্রেক্ষিতে সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল বলেন, “জনগুরুত্বপূর্ণ এই এলাকাটিকে নদীভাঙনের হাত থেকে রক্ষা করা আমাদের অগ্রাধিকার। বিদ্যালয়সহ স্থানীয় বসতবাড়ি ও অবকাঠামো রক্ষায় ভাঙন পরিস্থিতি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে দ্রুত সমন্বয় করে ভাঙন রোধে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

এলাকাবাসী আশা প্রকাশ করেন, সংসদ সদস্যের এই পরিদর্শনের ফলে দ্রুত প্রতিরক্ষা বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে এবং বিদ্যালয়সহ জনবসতি নদীগর্ভে বিলীন হওয়ার হাত থেকে রক্ষা পাবে।

 

পরিদর্শনকালে স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net