1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওয়ে রেল ষ্টেশন বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রী - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবা ও ৬৯ হাজার টাকা নিয়ে মাদক ব্যবসায়ী আটক  মাগুরায় শহরের বেবি প্লাজা মাকেটের ৬টি দোকানে শাটার ভেঙ্গে  চুরি রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী নোয়াখালীকে সিটি কর্পোরেশন ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রীর বরাবরে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের স্মারকলিপি জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ, নাম সংশোধন সহজ করলো ইসি মহম্মদপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ সাতকানিয়া-লোহাগাড়া টিভি সাংবাদিক ফোরাম গঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী লাকসামে সম্পত্তির জের ধরে  গ্রাম্য সালিশির সিদ্ধান্তে মাইকে চার পরিবারকে সমাজচ্যুত করার ঘোষণা  কুমিল্লাকে কোনভাবেই মাদকের নিরাপদ পথ ও আশ্রয় হতে দেয়া হবে না:  গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী

ঈদগাঁওয়ে রেল ষ্টেশন বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রী

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার
  • আপডেট টাইম : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৮৬ বার

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ রেলওয়ে স্টেশনের অপারেশনাল কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। স্টেশন মাস্টার সংকটের কারণ দেখিয়ে গত ২ জুন থেকে স্টেশনটির কার্যক্রম স্থগিত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

দোহাজারী-কক্সবাজার রেলপথের আওতাধীন ৯টি স্টেশনের মধ্যে বর্তমানে ইসলামাবাদ স্টেশনই একমাত্র, যেখানে অপারেশনাল কার্যক্রম বন্ধ রয়েছে। তবে পাশের ডুলাহাজারা ও রামু স্টেশনে কার্যক্রম স্বাভাবিকভাবে চালু আছে। ফলে ইসলামাবাদ ও আশপাশের এলাকার যাত্রীদের দুর্ভোগ বেড়েছে।

স্থানীয়দের অভিযোগ, আগে লোকাল ট্রেন প্ল্যাটফর্ম সংলগ্ন লাইনে থামায় যাত্রীদের উঠানামা সহজ ও নিরাপদ ছিল। বর্তমানে ট্রেন মূল লাইনে চলাচল করায় নারী, শিশু, বৃদ্ধ ও অসুস্থ যাত্রীদের উঁচু প্ল্যাটফর্ম থেকে নেমে ঝুঁকি নিয়ে ট্রেনে উঠতে হচ্ছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও উদ্বেগ প্রকাশ করা হচ্ছে।

এদিকে কদিন ধরে স্টেশনের সিগন্যাল বাতি বন্ধ থাকায় ট্রেনের আগমন-প্রস্থান সম্পর্কে যাত্রীরা আগাম কোনো ধারণা পাচ্ছেন না। এতে দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে বলে মনে করছেন স্থানীয়রা।

২০২৩ সালের ডিসেম্বর মাসে চালু হওয়া ইসলামাবাদ রেলওয়ে স্টেশন থেকে ২০২৪ সালের ১ ফেব্রুয়ারি যাত্রী পরিবহন শুরু হয়। প্রতিদিন শতাধিক যাত্রী এ স্টেশন ব্যবহার করলেও মাত্র আড়াই বছরের মাথায় স্টেশনটির কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

স্থানীয়দের দাবি, দ্রুত সিগন্যাল ব্যবস্থা সচল করে যাত্রীদের নিরাপদ উঠানামার ব্যবস্থা নিশ্চিত করতে হবে এবং ইসলামাবাদ রেলওয়ে স্টেশনের পূর্ণাঙ্গ অপারেশনাল কার্যক্রম পুনরায় চালু করতে হবে।

স্টেশন মাস্টার আবদুল কাইয়ুম জানান, চলতি মাসের ২ জুন থেকে ইসলামাবাদ রেলওয়ে স্টেশনের অপারেশনাল কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
৭/৬/২০২৬ খ্রি.

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net