1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে সরকারি আইনজীবীদের অসহযোগিতার বিরুদ্ধে অবস্থান ধর্মঘট  - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবা ও ৬৯ হাজার টাকা নিয়ে মাদক ব্যবসায়ী আটক  মাগুরায় শহরের বেবি প্লাজা মাকেটের ৬টি দোকানে শাটার ভেঙ্গে  চুরি রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী নোয়াখালীকে সিটি কর্পোরেশন ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রীর বরাবরে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের স্মারকলিপি জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ, নাম সংশোধন সহজ করলো ইসি মহম্মদপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ সাতকানিয়া-লোহাগাড়া টিভি সাংবাদিক ফোরাম গঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী লাকসামে সম্পত্তির জের ধরে  গ্রাম্য সালিশির সিদ্ধান্তে মাইকে চার পরিবারকে সমাজচ্যুত করার ঘোষণা  কুমিল্লাকে কোনভাবেই মাদকের নিরাপদ পথ ও আশ্রয় হতে দেয়া হবে না:  গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী

কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে সরকারি আইনজীবীদের অসহযোগিতার বিরুদ্ধে অবস্থান ধর্মঘট 

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৬৯ বার

কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে হাইকোর্টে চলমান মামলায় সরকারি আইনজীবিদের অসহযোগিতা ও দখলদারদের পক্ষে অবস্থান নেয়ার প্রতিবাদে চট্টগ্রাম অবস্থান ধর্মঘট করেছে আটটি পরিবেশবাদী ও সামাজিক সংগঠন। আজ বৃহস্পতিবার সকাল ১১টা থেকে চট্টগ্রাম মহানগরীর চেরাগি পাহাড় চত্বর এলাকায় চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলন এই ধর্মঘটের আয়োজন করে। বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশনের সভাপতি এস এম পেয়ার আলী সঞ্চালনায় অবস্থান ধর্মঘটে অংশ নেয়া অনান্য সংগঠন হচ্ছে, বাংলাদেশ পরিবেশ ফোরাম, সৃষ্টি, কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশন, কর্ণফুলী সুরক্ষা পরিষদ, ইউনাইটেড সোস্যাল নেটওয়ার্ক, রেজাউল করিম শিকদার ফাউন্ডেশন, বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন।

অবস্থান র্ধমঘট চলাকালে বক্তারা কর্ণফুলী রক্ষায় অচিরেই তিন দফা দাবী অচিরেই বাস্তবায়ন করা না হলে বৃহত্তর আন্দোলনের মাধ্যম কর্ণফুলীতে সাম্পান ও জাহাজ চলাচল বন্ধ করে দেয়া হবে। উল্লেখিত তিনটি দাবী হচ্ছে, মহামান্য হাইকোর্টে চলমান মামলায় দখলদারদের পক্ষ নিয়ে জনস্বার্থ মামলার বিরোধিতাকারী ডিআইজি ও এআইজিকে প্রত্যাহার করতে হবে।

মহামান্য হাইকোর্ট নির্দেশিত নদী জীবত্ব সত্ত্বা আদেশ অনুযায়ী কর্ণফুলীর দখল দূষণমুক্ত করতে হবে এবং সরকারের বৃক্ষরোপন কর্মসূচীর আওতায় কর্ণফুলী নদীর তীরে টিকে থাকা সাড়ে তিন শতাধিক দেশীয় প্রজাতির গাছ নদী তীরে ব্যাপক হারিয়ে লাগানোর পাশাপাশি তা সংরক্ষণের ব্যবস্থা গ্রহন করতে হবে।

ধর্মঘটে সভাপতির বক্তব্যে ডাক্তার মাহফুজুর রহমান বলেন, দীর্ঘদিন থেকে বাংলাদেশ চলছে বৃটিশ বেনিয়াদের আদলে। যারাই ক্ষমতায় যায় তারা দেশের সম্পদ লুট করে কিছু দেশে রাখে বাকিটা বিদেশে পাচার করে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদলে গ্রাম সরকার বা ওয়ার্ড সরকার করে তাদের সমন্বয়ে দেশ পরিচালনা না করলে এই অব্যবস্থপনা যাবে না। তিনি বলেন, কর্ণফুলী অবৈধ দখলদাররা আগে আওয়ামী লীগ ছিল এখন দেখলাম সবাই বিএনপি। আদালতে সরকারি অর্থে নিয়োগকৃত উকিলরা দেশের সম্পদ দখলদার লুঠেরাদের হাতে তুলে দেয়ার পক্ষে অবস্থান নিলে আপনাদের মুখোশ জনগণ উন্মেচন করবে।

বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন বলেন, বাংলাদেশ অর্থনৈতিক দিক দিয়ে মাথা উচু করে দাড়িয়ে আছে কর্ণফুলীর কারনে। দুঃখের কথা হচ্ছে দেশের সঞ্চালক এই নদীকে রক্ষার জন্য সরকার এবং প্রশাসন বরাবর উদাসীন। আমরা দীর্ঘদিন ধরে দাবী জানিয়ে আসছি। আপনারা কর্ণফুলী দখল দূষণমুক্ত করুন না হয় জনগণ আপনাদের ক্ষমা করবে না।

সাংবাদিক আলীউর রহমান বলেন, নতুন সরকারের নদী ও খাল রক্ষায় ঘোষনায় কর্ণফুলী অবৈধ স্থাপনা উচ্ছেদ হওয়ার আশায় ছিলাম। এখন সরকার পক্ষের আইনজীবিরা দখলদারদের পক্ষ নিয়ে কর্ণফুলীকে চিরতরে ধ্বংস করার পায়তারা করছে। যা চট্টগ্রামের সর্বস্তরের জনগণ প্রতিহত করবে।

অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন, চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক সাংবাদিক আলীউর রহমান, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসাইন, ক্যাব চট্টগ্রাম মহানগর সহ সভাপতি জানে আলম, কর্ণফুলী সুরক্ষা পরিষদের সভাপতি সাংবাদিক কামাল পারভেজ, বাংলাদেশ জাহাজি শ্রমিক ফেডারেশন সভাপতি এম নুরুল হুদা চৌধুরী, রেজাউল করিম সিকদার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জাহিদুল করিম বাপ্পি, কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশন সিনিয়র সব সভাপতি জাফর আহম, সিনিয়র যুগ্ম সম্পাদক লোকমান দয়াল, ইউনাইটেড সোস্যাল নেটওয়ার্কের পরিচালক আমির হোসেন, হস্ত চালিত বড় সাম্পান মাঝি সমিতির সভাপতি মোজাম্মেল হোসাইন,চরপাথরঘাটা ব্রিজঘাট সাম্পান সমিতির সাধারণ সম্পাদক কোরবান আলী, মৎস্যজীবি সমিতির সাধারন সম্পাদক সুমন রায় ও সমাজসেবক আরমান হোসেন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net