1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুমিল্লার প্রথম নারী ডিসি  রোজী আক্তার  - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
হরমুজ প্রণালী চালুর আলোচনা: তেলের দাম ২ শতাংশ কমেছে চট্টগ্রামে কিশোরীদের প্রজনন স্বাস্থ্য শিক্ষা বিষয়ক সেমিনার-২০২৬’ অনুষ্ঠিত চন্দনাইশ থানা পুলিশের অভিযানে চোলাই মদ সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নোয়াখালীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে বিএনসিসি কুমিল্লা রিজিওনের সদস্যদের প্রশিক্ষণ প্রদান  আনোয়ারায় ভোজনবাড়ী রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা  সরকার আমার সাথে মনে হয় নাটক করতেছে– মাগুরায় ক্ষুব্ধ আছিয়ার মা আয়েশা বেগম নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি শিশু আছিয়া হত্যা: হাইকোর্টের রায় পেছালো শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ নতুন দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন এমপি

কুমিল্লার প্রথম নারী ডিসি  রোজী আক্তার 

কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৮২ বার

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব রোজী আক্তারকে কুমিল্লার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। আজ জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের আদেশ জারি করা হয়েছে। তিনি  কুমিল্লা জেলার ইতিহাসে প্রথম নারী জেলা প্রশাসক।

 

 

অন্যদিকে, কুমিল্লার বর্তমান জেলা প্রশাসক মু. রেজা হাসানকে সিলেট জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

 

 

সরকারি সূত্রে জানা গেছে, দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা ও দক্ষতার কারণে রোজী আক্তারকে কুমিল্লার মতো গুরুত্বপূর্ণ জেলার দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি প্রশাসনের বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং সুনামের সঙ্গে সরকারি দায়িত্ব সম্পন্ন করেছেন।

 

 

এদিকে, নতুন জেলা প্রশাসক হিসেবে রোজী আক্তারের নিয়োগের খবরে কুমিল্লার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও প্রশাসনিক মহলে আলোচনা শুরু হয়েছে। অনেকেই আশা প্রকাশ করছেন, তাঁর নেতৃত্বে জেলার প্রশাসনিক কার্যক্রমে আরও গতি আসবে এবং জনসেবার মান উন্নত হবে।

 

 

জানা গেছে, রোজী আক্তার দায়িত্ব গ্রহণ করলে তিনি  কুমিল্লা জেলার ইতিহাসে প্রথম নারী জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন। বিষয়টি কুমিল্লাবাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।

 

 

 

 

উল্লেখ্য, বিদায়ী জেলা প্রশাসক মু. রেজা হাসান তাঁর দায়িত্বকালে উন্নয়ন কর্মকাণ্ড, প্রশাসনিক শৃঙ্খলা ও জনসেবামূলক নানা উদ্যোগের মাধ্যমে কুমিল্লাবাসীর কাছে প্রশংসিত হয়েছেন। এখন তিনি সিলেটের জেলা প্রশাসক হিসেবে নতুন দায়িত্ব পালন করবেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net