1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবা ও ৬৯ হাজার টাকা নিয়ে মাদক ব্যবসায়ী আটক  মাগুরায় শহরের বেবি প্লাজা মাকেটের ৬টি দোকানে শাটার ভেঙ্গে  চুরি রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী নোয়াখালীকে সিটি কর্পোরেশন ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রীর বরাবরে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের স্মারকলিপি জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ, নাম সংশোধন সহজ করলো ইসি মহম্মদপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ সাতকানিয়া-লোহাগাড়া টিভি সাংবাদিক ফোরাম গঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী লাকসামে সম্পত্তির জের ধরে  গ্রাম্য সালিশির সিদ্ধান্তে মাইকে চার পরিবারকে সমাজচ্যুত করার ঘোষণা  কুমিল্লাকে কোনভাবেই মাদকের নিরাপদ পথ ও আশ্রয় হতে দেয়া হবে না:  গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী

কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি

কর্ণফুলী(চট্টগ্রাম) প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ১০৬ বার

চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী এলাকায় অবস্থিত কেইপিজেড সংশ্লিষ্ট একটি শিল্প প্রতিষ্ঠানের প্রশাসনিক বিভাগের জিএম শামসুল ইসলাম শামসের বিরুদ্ধে আওয়ামী লীগ আমল থেকে প্রভাব খাটিয়ে নির্দিষ্ট ব্যবসায়ী গোষ্ঠীকে ব্যবসায়িক সুবিধা দেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় কয়েকজন ব্যবসায়ী তার বিরুদ্ধে কমিশন বাণিজ্য, সিন্ডিকেট নিয়ন্ত্রণ এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলেছেন। অভিযোগকারীদের দাবি, বিগত আওয়ামী লীগ সরকারের সময় থেকে শামসুল ইসলাম শামস প্রভাবশালী অবস্থান ব্যবহার করে পরিবহনসহ বিভিন্ন খাতে নির্দিষ্ট একটি ব্যবসায়ী গোষ্ঠীকে সুযোগ সুবিধা দিয়ে আসছেন। এতে স্থানীয় অনেক ব্যবসায়ী বৈষম্যের শিকার হচ্ছেন বলে তারা অভিযোগ করেন। স্থানীয় সচেতন মহলের একটি অংশ তার কর্মকাণ্ডের নিরপেক্ষ তদন্ত এবং অভিযোগের সত্যতা প্রমাণিত হলে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে তার নামে, বেনামে অর্জিত সম্পদের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাধ্যমে তদন্তের দাবি জানান তারা।

একাধিক ব্যবসায়ী জানান, শামসুল ইসলাম শামস নিজেকে প্রভাবশালী হিসেবে পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে একটি সিন্ডিকেটের মাধ্যমে ব্যবসায়িক কার্যক্রম নিয়ন্ত্রণ করছেন বলে তাদের অভিযোগ। তিনি নিজেকে সাবেক উর্চ্চ পদস্থ বাহিনীর কর্মকর্তা বলে পরিচয় দেন এবং নিজেকে অনেক ক্ষমতাধর মনে করেন। তবে এসব অভিযোগের বিষয়ে শামসুল ইসলাম শামসের বক্তব্য জানতে প্রতিবেদকের পক্ষ থেকে কয়েকদিন ধরে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ এবং হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় ব্যবসায়ী ও সচেতন মহল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net