1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খাগড়াছড়িতে পাহাড়ি নারীকে ধর্ষণ: ধর্ষক আটক, গণপিটুনি থেকে বাঁচাল সেনাবাহিনী - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবা ও ৬৯ হাজার টাকা নিয়ে মাদক ব্যবসায়ী আটক  মাগুরায় শহরের বেবি প্লাজা মাকেটের ৬টি দোকানে শাটার ভেঙ্গে  চুরি রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী নোয়াখালীকে সিটি কর্পোরেশন ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রীর বরাবরে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের স্মারকলিপি জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ, নাম সংশোধন সহজ করলো ইসি মহম্মদপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ সাতকানিয়া-লোহাগাড়া টিভি সাংবাদিক ফোরাম গঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী লাকসামে সম্পত্তির জের ধরে  গ্রাম্য সালিশির সিদ্ধান্তে মাইকে চার পরিবারকে সমাজচ্যুত করার ঘোষণা  কুমিল্লাকে কোনভাবেই মাদকের নিরাপদ পথ ও আশ্রয় হতে দেয়া হবে না:  গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী

খাগড়াছড়িতে পাহাড়ি নারীকে ধর্ষণ: ধর্ষক আটক, গণপিটুনি থেকে বাঁচাল সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক, রামগড় (খাগড়াছড়ি)
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ৭৮ বার

গার্মেন্টসে চাকরির কথা বলে চট্টগ্রামে নিয়ে ধর্ষণের অভিযোগ; গুইমারায় স্থানীয়দের হাতে ধরা পড়ার পর পুলিশে সোপর্দ

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় এক পাহাড়ি নারীকে চাকরি দেওয়ার প্রলোভনে ধর্ষণের অভিযোগ উঠেছে এক পাহাড়ি যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসীর গণধোলাই থেকে অভিযুক্তকে উদ্ধার করে পুলিশে সোপর্দ করেছে সেনাবাহিনী। খাগড়াছড়ির গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের কুকিছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও ক্যাম্প সূত্রে জানা যায়, হাফছড়ি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের পশ্চিম কুকিছড়া গ্রামের বাসিন্দা উসাইন্দা মারমা (৩৫) নামের এক ডিভোর্সি (বিচ্ছেদপ্রাপ্ত) নারীকে গার্মেন্টসে চাকরি দেওয়ার প্রলোভন দেখায় বরইতলি গ্রামের ম্রাসা মারমা (৩৮)। গত ১৬ জুন চাকরির কথা বলে ওই নারীকে চট্টগ্রামে নিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে।

পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে কুকিছড়া এলাকায় স্থানীয় উপজাতি গ্রামবাসী অভিযুক্ত ম্রাসা মারমাকে আটকে রাখে। এ সময় স্থানীয় ধর্মগুরু (ভান্তে) আইন নিজের হাতে তুলে নিয়ে অভিযুক্তকে মারধর করেন । ঘটনা দেখে স্থানীয় উত্তেজিত এলাকাবাসী অভিযুক্তকে গণধোলাই দেওয়ার চেষ্টা চালায়।

খবর পেয়ে সিন্দুকছড়ি সেনা জোনের আওতাধীন জালিয়াপাড়া আর্মি ক্যাম্পের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ক্যাপ্টেন মুহতাসিম আলভী রাইম এর নেতৃত্বে সেনাসদস্যরা উত্তেজিত জনতার হাত থেকে অভিযুক্ত ম্রাসা মারমাকে উদ্ধার করেন। পরে তাকে গুইমারা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

গুইমারা থানা সূত্রে জানা গেছে, আটককৃত ম্রাসা মারমার বিরুদ্ধে থানায় ধর্ষণের মামলা রুজু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net