1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গফরগাঁওয়ে তরুণ নাহিয়ান রবিন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও সুষ্ঠু বিচারের দাবি জানালেন মেয়র প্রার্থী একরাম উল্লাহ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন,আলোচনা, পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণ নোয়াখালীর বেগমগঞ্জে যৌতুকের দাবিতে হত্যার অভিযোগে পলাতক থাকা স্বামী ইসমাইল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব  শাহ আনোয়ার রহ. ফাউন্ডেশনের উদ্যোগে হাটহাজারীতে ফ্রী চিকিৎসা ক্যাম্প নোয়াখালীর চৌমুহনীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ক্যাশ থেকে ৫ লাখ টাকা লুটের অভিযোগ  কোম্পানীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পোনা মাছ অবমুক্ত  মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গঠনে গ্লোবাল বারিস্তা ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগ নবীগঞ্জে ই-পোস্ট কেন্দ্রের উদ্যোক্তা পুলিশ হেফাজতে, অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ  মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ – ২০২৬ এর উদ্বোধন   মাগুরায় হাসপাতালে বিশুদ্ধ পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি মনোয়ার হোসেন খান 

গফরগাঁওয়ে তরুণ নাহিয়ান রবিন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও সুষ্ঠু বিচারের দাবি জানালেন মেয়র প্রার্থী একরাম উল্লাহ

গফরগাঁও প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ১২০ বার

গফরগাঁও মহিলা কলেজের সামনে গভীর রাতে তরুণ নাহিয়ান রবিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ, শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন গফরগাঁও পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী মোঃ একরাম উল্লাহ।

 

তিনি বলেন, একটি সভ্য সমাজে এ ধরনের বর্বরোচিত ও নৃশংস হত্যাকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই হত্যাকাণ্ড শুধু একটি সম্ভাবনাময় তরুণ প্রাণকে কেড়ে নেয়নি, বরং তার পরিবার, স্বজন এবং সমগ্র গফরগাঁওবাসীকে গভীরভাবে মর্মাহত করেছে।

তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অপরাধী যে-ই হোক না কেন, কোনো প্রকার প্রভাব, ক্ষমতা বা পরিচয়ের ঊর্ধ্বে উঠে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা জরুরি। গফরগাঁওবাসী এই নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার প্রত্যাশা করে।

তিনি আরও বলেন মোঃ একরাম উল্লাহ নিহত নাহিয়ান রবিনের অকাল ও মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, যেন আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন।

এছাড়া তিনি শোকসন্তপ্ত পিতা-মাতা, পরিবার-পরিজন ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান এবং এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও ধৈর্য দানের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।

তিনি বলেন, দুঃসময়ে গফরগাঁওবাসী শোকাহত পরিবারের পাশে রয়েছে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবিতে তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net