1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গোমাতলী মোহাজের সমিতির অডিট নিয়ে নয়ছয়, টেস্ট অডিট চলমান  - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন,আলোচনা, পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণ নোয়াখালীর বেগমগঞ্জে যৌতুকের দাবিতে হত্যার অভিযোগে পলাতক থাকা স্বামী ইসমাইল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব  শাহ আনোয়ার রহ. ফাউন্ডেশনের উদ্যোগে হাটহাজারীতে ফ্রী চিকিৎসা ক্যাম্প নোয়াখালীর চৌমুহনীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ক্যাশ থেকে ৫ লাখ টাকা লুটের অভিযোগ  কোম্পানীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পোনা মাছ অবমুক্ত  মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গঠনে গ্লোবাল বারিস্তা ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগ নবীগঞ্জে ই-পোস্ট কেন্দ্রের উদ্যোক্তা পুলিশ হেফাজতে, অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ  মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ – ২০২৬ এর উদ্বোধন   মাগুরায় হাসপাতালে বিশুদ্ধ পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি মনোয়ার হোসেন খান 

গোমাতলী মোহাজের সমিতির অডিট নিয়ে নয়ছয়, টেস্ট অডিট চলমান 

ঈদগাঁও, কক্সবাজার প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ১১৫ বার

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার গোমাতলী সমবায় কৃষি ও মোহাজের উপনিবেশ সমিতির অডিট নিয়ে নয়ছয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংক্ষুব্ধ সদস্যরা টেস্ট অডিটের দাবীতে লিখিত আবেদন করেছেন এবং তা চলমান রয়েছে।

 

জানা গেছে, সমবায় সমিতির পূর্ববর্তী অডিটে দুর্নীতি বা নয়ছয়ের প্রমাণ পেলে বা সন্দেহ হলে, সমিতির সাধারণ সদস্যরা সমবায় আইনে জেলা সমবায় অফিসার বা নিবন্ধক বরাবর টেস্ট অডিট বা পুনঃনিরীক্ষার আবেদন করেন। এটি আর্থিক স্বচ্ছতা ফেরাতে অত্যন্ত কার্যকর বলে জানা গেছে।

তারই ধারাবাহিকতায় সমবায় সমিতি আইন, ২০০১-এর ধারা অনুযায়ী লাখ টাকার বিনিময়ে সমিতির অডিট করেন উপজেলা সমবায় অফিসার দিদারুল ইসলাম।

তার সম্পাদিত অডিটে ৩০ সদস্যের স্থলে অপরাপর ব্যক্তির নাম, আদালতের নির্দেশনা অমান্য, সমিতির ২৩-২৪ ও ২৪-২৫ সালের মৎস্য হিসাবের টাকা অন্তর্ভূক্ত না করে কমিটিকে আৎসাতের সুযোগ করে দেয়া হয়েছে।

 

এমনকি আওয়ামী ফ্যাসিষ্ট কথিত দোষর নুরুল আমিনের কাছ থেকে ৮ লক্ষ টাকা হাওলাত গ্রহণ করেছে বলে আতসাৎ, মামলা খরচের নামে ভাউচার বিহীন পারিবারিক মামলাকে সমিতির মামলা দেখিয়ে ১৪ লক্ষ টাকা আতসাৎ, বিজ্ঞাপনের ভূয়া বিল বানিয়ে ৫০ হাজার টাকা আতসাৎ সহ নানা অনিয়মের কারিগর নুরুল আমিন গং।

 

একাধিক সদস্যদের অভিযোগ, গোমাতলী সমবায় কৃষি ও মোহাজের উপনিবেশ সমিতির দীর্ঘ ৭৮ বছরের ইতিহাসে সবচেয়ে ন্যাক্কার জনক কথিত অডিট করে কলংকিত করা হয়েছে। এই অডিটের কারনে যেকোন সময় সদস্য ও কমিটির মধ্যেই নানা অপ্রতিকর ঘটনার আশংকা করা হচ্ছে।

এ ঘটনায় সদস্যরা গত ২২ জুন জেলা সমবায় অফিসে তাদেরকে অবরোধ করেন। পরে জেলা সমবায় অফিসার ১০৫ বিধি মতে টেষ্ট অডিট করার জন্য আগামী ২৮ জুন তারিখে দিনক্ষন নির্ধারণ করেন।

 

অভিযোগ আরো জানা গেছে, সমিতির সদস্য সাজ্জাদুল করিম, ওবাইদুল্লাহ খাঁন হিরু এসবের বিরুদ্ধে তথ্য নির্ভর অভিযোগ করে এবং সরকারি টাকা আতসাৎ প্রমাণ করায় তার বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রকিয়া চলমান রয়েছে। এসব বিষয়ে সংক্ষুব্ধ হয়ে সমিতির স্বার্থহানিকর কাজে তারা লিপ্ত হয়ে ধ্বংস করতে মরিয়া হয়ে উঠেছেন। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নিতে জেলা সমবায় অফিসারের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net