1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রামে ইস্কনের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্ত প্রচারণার ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে সিএনজি স্টেশনে চাঁদাবাজি অভিযোগে মিছিল হাটহাজারী মাদরাসায় এলেন প্রধানমন্ত্রী নৃত্য, গান, কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস শ্রদ্ধাঞ্জলি বরুড়ায় আর্মি ছেলে পরিচয়ে নালিশী নিষেধাজ্ঞা ভূমি বেদখলের চেষ্টা  আসামী সুশেনের বিরুদ্ধে  গণসংযোগ : মানুষ ব্যক্তি বা দল নয়, নীতিগত পরিবর্তন চায় -শাহজালাল নবীনগরে ইসলামী ছাত্রসেনার অভিষেক ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে স্বাগত র‍্যালি মাগুরায় আন্তর্জাতিক আদিবাসী দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির উপকরণ রাখার অভিযোগ মাগুরার শ্রীপুরে শান্তি-শৃঙ্খলা রক্ষায় ভিলেজ ডিফেন্স পার্টি গঠন ও উদ্বোধন জে.আই. চৌধুরী যুব ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ

চট্টগ্রামে ইস্কনের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্ত প্রচারণার ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম
  • আপডেট টাইম : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৮৪ বার

চট্টগ্রামে নগরের নন্দনকানন শ্রী শ্রী রাধামাধব মন্দির ও ইস্কনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তকর ও উদ্দেশ্য প্রণোদিত প্রচারণার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইস্কন)।

 

সোমবার ( ৮ জুন)১১ টায় চট্টগ্রামে নগরের নন্দনকানন শ্রী শ্রী রাধামাধব মন্দিরে এ সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়েছে।

 

সম্মেলনে বক্তরা বলেন,চট্টগ্রামের নন্দনকানন শ্রী শ্রী রাধামাধব মন্দির তথা অন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) গত ৬ জুন, শনিবার ভোর বেলায় ঐতিহ্যবাহী ও পুণ্যময় শ্রীশ্রী রাধামাধব মন্দির তথ্য ইস্কনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে একটি কুচক্রী মহল কর্তৃক অত্যন্ত বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও মানহানিকর গুজব দৃষ্টিগোচর হয় যা বিভ্রান্তিকর।

 

 

চট্টগ্রামের অন্যতম অভিজাত ও সর্বজনশ্রদ্ধেয় সনাতনী পরিবার- ‘এনএন। পাল পরিধারা-তাদের পরম আরাধ্য বিগ্রহ শ্রীশ্রী রাধামাধবের নিত্য সেন্য-পূজা সুচারুরূপে পরিচালনা, সংশ্লিষ্ট মন্দিরের পবিত্রতা রক্ষা করা এবং তৎসংলগ্ন মন্দির ও সম্পত্তির যথাযথ রক্ষণাবেক্ষণের নিমিত্তে, সম্পূর্ণ স্বচ্ছায় এবং আইনানুগ প্রক্রিয়ায় উক্ত সম্পত্তির নিরবচ্ছিন্ন দখল ও পরিচালনা আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) নিকট হস্তান্তর করে। আশির দশকের শেষ হতে শুরু করে সুদীর্ঘ চার দশকেরও অধিককাল ঘরে ইস্কন অত্যন্ত নিষ্ঠা, ধর্মীয় ভাব-গাম্ভীর্য ও সনাতনী শাস্ত্রীয় অনুশাসন মেনে অত্র পবিত্র ভূমিতে শ্রীশ্রী রাধামাধবের সেবা, রথযাত্রা, জন্মাষ্টমী, গৌর-পূর্ণিমা ও অন্নকুটসহ বিভিন্ন ধর্মীয় উৎসব পরিচালনা করেছে।

 

সম্প্রতি সৌমেন পালিত ও তার সহযোগীরা সম্পূর্ণ অবৈধভাবে ও পেশি শক্তি ব্যবহার করে মন্দিরে প্রবেশের মূল ফটক এবং ভক্তদের চলাচলের ন্যায্য পথ অবরুদ্ধ করে একটি অবৈধ স্থাপনা নির্মাণের অপচেষ্টায় করে।

 

ইসকন ২৩ মে ক্রমাগত হমকির মুখে গত ৪ জুন চট্টগ্রামের কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

গত ৫ জুন (শুক্রবার) দিবাগত গভীর রাতে সৌমেন পালিত গং মন্দির প্রাঙ্গণ ও প্রবেশ পথে অবৈধ নির্মাণ কাজ পরিকল্পনা করার ধৃষ্টতা দেখায়।

 

এমতাবস্থায়, মন্দিরের পবিত্রতা, মন্দির প্রাঙ্গন ও প্রবেশপথ রক্ষার্থে উপস্থিত ভক্তবৃন্দ শান্তিপূর্ণভাবে বাধা প্রদান করলে, উক্ত আগন্তুকের পক্ষ চরম আক্রোশে ফেটে পড়ে এবং অকথ্য ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ শুরু করে।

 

এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তকর তথ্য ছড়িয়ে পড়ে, যা মন্দিরে অবস্থানরত সাধু-সন্ন্যাসীগণ নিজেদের ব্যক্তিগত ও পারিবারিক সম্পত্তির পরিত্যাগ করে। ফলে কারো সম্পত্তি আত্মাসাৎ বা জবরদখল করার কোন সুযোগ নেই।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net