1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর সেনবাগে গরুর ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু  নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ফার্মেসি মালিক আটক  গুম-খুন-বিচারবহির্ভূত হত্যার শিকার ব্যক্তিদের জন্য অধিদপ্তর হচ্ছে চান্দগাঁও মাছের পোনা অবমুক্ত করলেন এমপি এরশাদ উল্লাহ রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে দরগাহ মাজার জাতীয় সমন্বয় কমিটির অভিনন্দন! আগামী দিনে সমাজের নেতৃত্ব শিক্ষার্থীদের দিতে হবে: এশরাদ উল্লাহ নবীগঞ্জে প্রাথমিক বিদ্যালয় চলাকালীন সময়ে প্রধান শিক্ষকের কোচিং ও পরীক্ষার ফি আদায়  মাগুরায় মাদক সেবনের অপরাধে নিতাই সরকারকে ৩ মাসের কারাদন্ড প্রদান পুঁজিবাজারে সূচকের বড় পতন সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

কে এম ইউসুফ, চট্টগ্রাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৮৩ বার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি ২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান আজ বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) চবি ব্যবসায় প্রশাসন অনুষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) এবং রুটিন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সালেহ্ জহুর। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবদুল কাইয়ুম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আজকের তোমাদের জন্য একটি মাহেন্দ্রক্ষণ। পরবর্তী জীবনে উচ্চশিক্ষার জন্য নিজেকে প্রস্তুত করার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ধাপ। সময় কাজে লাগাবে, গুরুত্ব সহকারে পড়াশোনা করবে এবং সাবলীলভাবে পরীক্ষা দিবে। ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ থেকে প্রাপ্ত শিক্ষা ও নৈতিক মূল্যবোধকে কাজে লাগিয়ে তোমাদের আগামী দিনে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। তোমাদের মাধ্যমে এ কলেজের হারানো গৌরব ফিরে আসুক। তিনি শিক্ষার্থীদের সময়ানুবর্তী ও জ্ঞানপিপাসু হওয়ার আহ্বান জানান এবং চবি প্রশাসনের পক্ষ থেকে ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের সার্বিক উন্নয়নে পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের সফলতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চবি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ আবু দাউদ মুহাম্মদ মামুন। এর আগে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে জুনিয়র ব্যাচের শিক্ষার্থীরা মানপত্র পাঠ ও স্মৃতিচারণমূলক বক্তব্য প্রদান করে। কলেজের প্রভাষক (পদার্থবিদ্যা) ফয়সাল আল ফাহাদ ও শিক্ষিকা শারমিন আকতার তন্নির সঞ্চালনায় অনুষ্ঠানে কলেজ পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং অভিভাবকরা অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net