1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ আ’লীগ ব্যাংক ও বীমা খাতকে ধ্বংস করেছে : কুমিল্লায় সংস্কৃতি মন্ত্রী  প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পারিবারিক ব‍্যবসার রাইস মিল বিক্রি ৪২ কোটি টাকায় চন্দনাইশ শঙ্খ নদীর প্রবল স্রোতে নৌকা থেকে পড়ে যুবক নিখোঁজ গাছ পড়ে ৩ ঘর বিধ্বস্ত-বিদ্যুৎ বিভাগের প্রায় ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি চন্দনাইশে ৫ দিন বিরামহীন বৃষ্টির কারণে নিম্নাঞ্চল প্লাবিত বন্যার পানিতে শিশুর মৃত্যু হাটহাজারীতে নবীগঞ্জে সাবেক দুই ইউপি সদস্যের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘন্টাব্যাপী সংঘর্ষে অর্ধ শতাধিক লোক আহত  ভিক্টোরিয়া কলেজ রোভার স্কাউটের সিনিয়র রোভার মেট নির্বাচিত মো. ফয়সাল ভাঙ্গুড়ায় ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার শ্রীনগরে বিএনপি নেতার হুকুমে সিঙ্গাপুর প্রবাসীরকে মারধরঃ স্বর্ণের চেইন ও টাকা ছিনতাই 

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৫৮ বার

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ এ বিভাগীয় পর্যায়ে দীর্ঘ লাফে প্রথম স্থান অধিকার করেছে মাগুরার শ্রীপুরের সন্তান মো. সাকিন বিশ্বাস। তিনি গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী এবং উপজেলার কল্যাণপুর গ্রামের মো. সামাদ বিশ্বাসের পুত্র।

 

সাকিনের বাবা মোঃ সামাদ বিশ্বাস বলেন, ছেলের এমন অর্জন আমি ভাবতেও পারিনি। আমরা তাকে বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের জন্য পাঠাতে চাইনি। উপজেলা শিক্ষা অফিসার এবং প্রধান শিক্ষকের অনুরোধে ছেলেকে পাঠিয়েছিলাম। সত্যি আজ আমি গর্বিত।

 

এ বিষয়ে গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা খাতুন বলেন, আমার বিদ্যালয়ের ওই শিক্ষার্থী পঞ্চম শ্রেণির ফার্স্ট বয়। সে লেখাপড়ার পাশাপাশি দৌড়, উচ্চ লাফ ও দীর্ঘ লাফে সমান পারদর্শী। আমার তার কৃতিত্বে প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ আনন্দিত এবং গর্বিত।

 

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রশিদ বলেন, আমি প্রথম থেকেই ছেলেটির খোঁজ-খবর নিয়েছি। ওই শিক্ষার্থীর পরিবার রাজি না থাকায় ওই পরিবারকে রাজি করিয়ে বিভাগীয় পর্যায়ে পাঠিয়েছিলাম। জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করাতে পরিবারকে উৎসাহিত করা হয়েছে। গতকাল দুপুরে ওই শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েছিলাম। ওই শিক্ষার্থীর সর্বিক সহযোগিতা করা হচ্ছে। জাতীয় পর্যায়ে সে অনেক ভালো করবে বলে আমরা আশা করছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net