1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ড. শহীদুল্লাহ একাডেমীতে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে সিএনজি স্টেশনে চাঁদাবাজি অভিযোগে মিছিল হাটহাজারী মাদরাসায় এলেন প্রধানমন্ত্রী নৃত্য, গান, কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস শ্রদ্ধাঞ্জলি বরুড়ায় আর্মি ছেলে পরিচয়ে নালিশী নিষেধাজ্ঞা ভূমি বেদখলের চেষ্টা  আসামী সুশেনের বিরুদ্ধে  গণসংযোগ : মানুষ ব্যক্তি বা দল নয়, নীতিগত পরিবর্তন চায় -শাহজালাল নবীনগরে ইসলামী ছাত্রসেনার অভিষেক ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে স্বাগত র‍্যালি মাগুরায় আন্তর্জাতিক আদিবাসী দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির উপকরণ রাখার অভিযোগ মাগুরার শ্রীপুরে শান্তি-শৃঙ্খলা রক্ষায় ভিলেজ ডিফেন্স পার্টি গঠন ও উদ্বোধন জে.আই. চৌধুরী যুব ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ

ড. শহীদুল্লাহ একাডেমীতে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন

কে এম ইউসুফ, চট্টগ্রাম
  • আপডেট টাইম : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৯৭ বার

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন প্রজেক্ট এর আওতায় দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে চট্টগ্রামের হাটহাজারী উপজেলাধীন ড. শহীদুল্লাহ একাডেমীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার (২৯ জুন) কর্মসূচির শুরুতে কুরআন তিলাওয়াত, জাতীয় সংগীত পাঠ ও বিদ্যালয়ের প্রত্যহিক সমাবেশ শেষে প্রধান শিক্ষক মোহাম্মদ আলমগীর হোসেন আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেন। এসময় শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মচারীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র‍্যালি বিদ্যালয় প্রাঙ্গণ প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে বিদ্যালয় চত্বরে পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

প্রধান শিক্ষক আলমগীর হোসেন বলেন, ‘গাছ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই গুরুত্ব বিবেচনায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের মতো ক্যাম্পেইন ঘোষণা করেছেন, যা আমাদেরকে বাস্তবায়ন করতেই হবে।’

শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান শিক্ষক বলেন, আমাদের সংসদ সদস্য এবং মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিষ্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন মহোদয়ের নির্দেশনা হলো_ শুধু গাছ লাগালেই হবে না, রোপণ করা প্রতিটি গাছের যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে হবে’

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক আবুল কালাম আজাদ, পীযুষ নাথ, মো. আলী আকবর, খুরশিদা আক্তার, মো. মিজানুর রহমান, কাকলী ঘোষ, মো. রাশেদুল, এ. জে. নওয়াজ তালুকদার, মো. নুরুজ্জামান, এস. এম. সালাউদ্দিন, অর্পিতা ভট্টাচার্য, জান্নাতুল বুশরা, মো. আবু তাহের, মো. ইলিয়াস ও ফরিদা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষক-শিক্ষার্থীরা পরিবেশ সংরক্ষণে নিয়মিত বৃক্ষরোপণ এবং রোপণকৃত গাছের পরিচর্যার মাধ্যমে একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net