1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীনগরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরষ্কার বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে সিএনজি স্টেশনে চাঁদাবাজি অভিযোগে মিছিল হাটহাজারী মাদরাসায় এলেন প্রধানমন্ত্রী নৃত্য, গান, কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস শ্রদ্ধাঞ্জলি বরুড়ায় আর্মি ছেলে পরিচয়ে নালিশী নিষেধাজ্ঞা ভূমি বেদখলের চেষ্টা  আসামী সুশেনের বিরুদ্ধে  গণসংযোগ : মানুষ ব্যক্তি বা দল নয়, নীতিগত পরিবর্তন চায় -শাহজালাল নবীনগরে ইসলামী ছাত্রসেনার অভিষেক ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে স্বাগত র‍্যালি মাগুরায় আন্তর্জাতিক আদিবাসী দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির উপকরণ রাখার অভিযোগ মাগুরার শ্রীপুরে শান্তি-শৃঙ্খলা রক্ষায় ভিলেজ ডিফেন্স পার্টি গঠন ও উদ্বোধন জে.আই. চৌধুরী যুব ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ

নবীনগরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরষ্কার বিতরণ

ইব্রাহীম খলিল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ১১৩ বার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরষ্কার ও সন্মাননা স্মারক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে সকাল ১০ টায় এ বিতরণী অনুষ্ঠিত হয়।

 

সংগঠনের সভাপতি আবু কামাল খন্দকারের সভাপতিত্বে এবং প্রধান সমন্বয়কারী একেএম আসাদুজ্জামান কল্লোলের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠান উদ্বোধন করেন নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) কাজী মো. ওয়াজেদ উল্লাহ।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি। স্বাগত বক্তব্য রাখেন- সংগঠনের সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন।

 

অনুষ্ঠানের শুরুতে সংগঠনের সদ্য প্রয়াত সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলামের (জাতীয় শ্রেষ্ঠ শিক্ষক পুরষ্কার প্রাপ্ত) স্মরণে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।

 

সাধারণ সম্পাদক তার স্বাগত বক্তব্যে নবীনগর কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন।

 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- এসোসিয়েশনের সহ-সভাপতি হাজী নূরুল ইসলাম, প্রতিষ্ঠান প্রধানদের পক্ষে মো. আশিকুর রহমান রমজান, শিক্ষকগণের মধ্য থেকে খালেদা আক্তার প্রমূখ।

 

বক্তার বলেন-“প্রযুক্তির এ যুগে আমাদের ভবিষৎ প্রজন্ম মর্যাদাপূর্ণ মানুষ হতে হলে ভাল ভাবে লেখাপড়া করতে হবে। পাশাপাশি কম্পিউটার প্রযুক্তিতে এগিয়ে যেতে হবে। তোমরা জাতির ভবিষ্যৎ প্রজন্ম, তোমরা শিক্ষিত হলে জাতি এগিয়ে যাবে।”

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net