ঢাকা   ০৩:৩২:৫৫ পিএম, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরায় ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত  আনোয়ারা আইডিয়াল স্কুলের পরিচালনা পর্ষদের সাথে, সাংবাদিকদের সাথে মতবিনিময় শিক্ষা সফরের আনন্দ রূপ নিল বিভীষিকায়, প্রাণ হারালেন শিক্ষিকাসহ দুজন- আহত ৩০ সাতকানিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৬০০ রোগী শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগ ভিত্তিহীন, দাবি স্ট্যান্ডার্ড গ্রুপের চন্দনাইশ থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে ৫ আসামী গ্রেফতার নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের যারা গণহত্যা চালিয়েছে, এ দেশের মানুষ তাদের আর কখনো রাজনীতি করতে দেবে না : স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার শ্রীপুরে স্মারক গ্রন্থ ‘স্বপ্ন সারথি’র মোড়ক উন্মোচন এবং বৃক্ষরোপণ মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর আমীরের শপথ নিলেন অধ্যাপক সাইদ আহমাদ বাচ্চু   

নবীনগরে সার্বজনীন গ্রুপের প্রশিক্ষণের সমাপনী, এম এইচ শান্তির জন্মদিন উদযাপন

ইব্রাহীম খলিল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ১৮৮ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তরুণদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সার্বজনীন গ্রুপের উদ্যোগে ‘ফ্রি উদ্যোক্তা তৈরি ও অলরাউন্ডার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (৩০ জুন) সকালে পৌর শহরের আয়েশা আমজাদ টাওয়ারের চতুর্থ তলার হলরুমে প্রশিক্ষণের এ সমাপনী অনুষ্ঠিত হয়।

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম। অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান প্রশিক্ষক কান্তি কুমার ভট্টাচার্য।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খালিদ বিন মনসুর, উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম লিটন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আল মামুন।

 

স্বাগত বক্তব্য দেন সার্বজনীন গ্রুপের পরিচালক তানজিনা আক্তার শিলা।

বক্তারা বলেন, সার্বজনীন গ্রুপের এ ধরনের উদ্যোগ তরুণদের বাস্তবমুখী দক্ষতা অর্জন এবং আত্মনির্ভরশীল হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয় এবং প্রশিক্ষণ ভাতা প্রদান করা হয়। এ সময় অংশগ্রহণকারীরা ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

 

পরে সার্বজনীন গ্রুপের চেয়ারম্যান এম এইচ শান্তির ৫১তম জন্মদিন উপলক্ষে কেক কেটে শুভেচ্ছা বিনিময় করা হয়। উপস্থিত অতিথি, প্রশিক্ষণার্থী ও সংগঠনের সদস্যরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডের ধারাবাহিক সাফল্য কামনা করেন।

 

অনুষ্ঠানে সার্বজনীন কল্যাণ ট্রাস্টের পরিচালক আবু কাওছার, সাংবাদিক আনোয়ার খলিল, জামাল হোসেন পান্নাসহ সার্বজনীন গ্রুপের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন সামাজিক, শিক্ষাবিদ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি