1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবা ও ৬৯ হাজার টাকা নিয়ে মাদক ব্যবসায়ী আটক  মাগুরায় শহরের বেবি প্লাজা মাকেটের ৬টি দোকানে শাটার ভেঙ্গে  চুরি রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী নোয়াখালীকে সিটি কর্পোরেশন ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রীর বরাবরে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের স্মারকলিপি জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ, নাম সংশোধন সহজ করলো ইসি মহম্মদপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ সাতকানিয়া-লোহাগাড়া টিভি সাংবাদিক ফোরাম গঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী লাকসামে সম্পত্তির জের ধরে  গ্রাম্য সালিশির সিদ্ধান্তে মাইকে চার পরিবারকে সমাজচ্যুত করার ঘোষণা  কুমিল্লাকে কোনভাবেই মাদকের নিরাপদ পথ ও আশ্রয় হতে দেয়া হবে না:  গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী

নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৭৩ বার

কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভায় ২০২৫-২৬ অর্থবছরের আয়-ব্যয়ের হিসাব প্রকাশ না করেই চুপিসারে ঘোষণা করা হয়েছে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট। বিষয়টি নিয়ে পৌরবাসী ও গণমাধ্যমকর্মীদের মধ্যে দেখা দিয়েছে নানা প্রশ্ন ও ক্ষোভ।
গত অর্থবছরে পৌরসভার বাজেটে ৪৭ কোটি ৩ লাখ ৫১ হাজার টাকা আয় এবং ৪৬ কোটি ৬০ লাখ ৮৫ হাজার টাকা ব্যয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। তবে বাজেটে উল্লেখিত অধিকাংশ উন্নয়ন প্রকল্পের কাজ বাস্তবে দৃশ্যমান নয় বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের আমন্ত্রণ না জানিয়েই ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা করেন নাঙ্গলকোট পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রায়হান। নতুন বাজেটের আকার ধরা হয়েছে ৪৯ কোটি ৬০ লাখ ৫৬৮ টাকা। সম্ভাব্য ব্যয় নির্ধারণ করা হয়েছে ৪৭ কোটি ৭৬ লাখ ৫৫ হাজার ৫৫ টাকা এবং উদ্বৃত্ত দেখানো হয়েছে ১ কোটি ৮৪ লাখ ৪২ হাজার ৫৬৮ টাকা।
স্থানীয়দের অভিযোগ, পূর্ববর্তী বাজেট বাস্তবায়ন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হওয়া এড়াতেই এবার নীরবে বাজেট ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে রাস্তা নির্মাণে ১৬ কোটি টাকা, ড্রেন নির্মাণ ও রক্ষণাবেক্ষণে ৬ কোটি ৬৫ লাখ টাকা, পৌর সুপার মার্কেট নির্মাণে ২ কোটি টাকা, ব্রিজ ও কালভার্ট নির্মাণে ১ কোটি ২০ লাখ টাকা, সড়ক আলোকায়নে ১ কোটি ১০ লাখ টাকা এবং বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে ৮২ লাখ টাকাসহ বিভিন্ন খাতে বড় অঙ্কের বরাদ্দ রাখা হয়েছিল। এছাড়া স্যানিটেশন, স্বাস্থ্যসেবা, ইপিআই কার্যক্রম ও নাগরিক বিনোদনের জন্যও বরাদ্দ ছিল। কিন্তু এসব প্রকল্পের অধিকাংশের বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন পৌর নাগরিক সমাজের প্রতিনিধিরা।
এ বিষয়ে নাঙ্গলকোট পৌরসভার নির্বাহী কর্মকর্তা হারুনুর রশিদ জানান, গত অর্থবছরের প্রায় ৫০ থেকে ৬০ শতাংশ কাজ বাস্তবায়ন হয়েছে। তবে কোন খাতে কত টাকা ব্যয় হয়েছে বা মোট কত টাকার উন্নয়নকাজ সম্পন্ন হয়েছে—এ প্রশ্নের সুনির্দিষ্ট উত্তর দিতে পারেননি তিনি। বরং এ বিষয়ে বিস্তারিত জানতে প্রতিবেদককে তার কার্যালয়ে দেখা করার অনুরোধ জানান।
অন্যদিকে, নাঙ্গলকোট পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রায়হানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।
নাঙ্গলকোট পৌরসভার বাজেট বাস্তবায়ন, জবাবদিহিতা এবং স্বচ্ছতা নিয়ে এখন জনমনে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। পৌরবাসীর দাবি, নতুন বাজেট ঘোষণার পাশাপাশি আগের অর্থবছরের আয়-ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাবও জনসম্মুখে প্রকাশ করা হোক।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net