1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নোয়াখালীর সোনাইমুড়ী থানা পরিদর্শন করেছেন এসপি এন এম নাসিরুদ্দিন  - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবা ও ৬৯ হাজার টাকা নিয়ে মাদক ব্যবসায়ী আটক  মাগুরায় শহরের বেবি প্লাজা মাকেটের ৬টি দোকানে শাটার ভেঙ্গে  চুরি রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী নোয়াখালীকে সিটি কর্পোরেশন ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রীর বরাবরে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের স্মারকলিপি জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ, নাম সংশোধন সহজ করলো ইসি মহম্মদপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ সাতকানিয়া-লোহাগাড়া টিভি সাংবাদিক ফোরাম গঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী লাকসামে সম্পত্তির জের ধরে  গ্রাম্য সালিশির সিদ্ধান্তে মাইকে চার পরিবারকে সমাজচ্যুত করার ঘোষণা  কুমিল্লাকে কোনভাবেই মাদকের নিরাপদ পথ ও আশ্রয় হতে দেয়া হবে না:  গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী

নোয়াখালীর সোনাইমুড়ী থানা পরিদর্শন করেছেন এসপি এন এম নাসিরুদ্দিন 

শাহাদাত হোসেন রাসেল, নোয়াখালী প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৮৯ বার

নোয়াখালী জেলার পুলিশ সুপার (এসপি) এন এম নাসিরুদ্দিন সোনাইমুড়ী থানা পরিদর্শন করেছেন। মঙ্গলবার (২৩ জুন) ২০২৬ খ্রিষ্টাব্দে তিনি এই পরিদর্শনে যান।

থানায় পৌঁছালে এসপিকে স্বাগত জানান চাটখিল সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মনীষ দাস। এ সময় পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।

পরিদর্শনকালে পুলিশ সুপার থানার বিভিন্ন শাখা, হাজতখানা, মেস এবং রান্নাঘরসহ সার্বিক কর্মপরিবেশ পর্যবেক্ষণ করেন। তিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং তাদের কার্যক্রমের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

থানায় আগত সেবা প্রত্যাশীদের অভাব-অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন এসপি এন এম নাসিরুদ্দিন। এছাড়াও তিনি স্থানীয় ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময়কালে তিনি এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ প্রতিরোধে পুলিশ ও জনগণের সম্মিলিত ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, “জনগণের প্রত্যাশা অনুযায়ী আধুনিক, কার্যকর ও জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করতে হবে। মাদক, সন্ত্রাস, চুরি-ডাকাতিসহ সব ধরনের অপরাধ দমনে সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।”

পরিদর্শন শেষে পুলিশ সুপার থানার পরিদর্শন বইয়ে (ভিজিট বুক) স্বাক্ষর করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net