1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পশ্চিম গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবা ও ৬৯ হাজার টাকা নিয়ে মাদক ব্যবসায়ী আটক  মাগুরায় শহরের বেবি প্লাজা মাকেটের ৬টি দোকানে শাটার ভেঙ্গে  চুরি রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী নোয়াখালীকে সিটি কর্পোরেশন ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রীর বরাবরে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের স্মারকলিপি জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ, নাম সংশোধন সহজ করলো ইসি মহম্মদপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ সাতকানিয়া-লোহাগাড়া টিভি সাংবাদিক ফোরাম গঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী লাকসামে সম্পত্তির জের ধরে  গ্রাম্য সালিশির সিদ্ধান্তে মাইকে চার পরিবারকে সমাজচ্যুত করার ঘোষণা  কুমিল্লাকে কোনভাবেই মাদকের নিরাপদ পথ ও আশ্রয় হতে দেয়া হবে না:  গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী

পশ্চিম গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ঈদগাঁও, কক্সবাজার প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ১৩৪ বার

সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পশ্চিম গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা দীর্ঘ ২ যুগ পর অনুষ্ঠিত হয়েছে।

 

২৭ জুন (শনিবার)  দুপুরে গোমাতলীস্থ সমিতির নিজস্ব কার্যালয়ে  এ সভার আয়োজন করা হয়। সভায় সমিতির সদস্যদের কোরাম পূর্ণ হওয়ায় সভা পরিচালনা করেন ব্যবস্থাপনা কমিটির সম্পাদক মোঃ জুনাইদ।  সমিতির সদস্য মিনহাজ চৌধুরীর প্রস্তাবে ও  হেলাল উদ্দিনের সমর্থনে বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন সাবেক সভাপতি সাইফুল ইসলাম সুইট। এসময় ব্যবস্থাপনা কমিটির সদস্যসহ সাধারন সদস্যরাও  উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে বিগত সাধারণ সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন, সম্পাদকের বার্ষিক রিপোর্ট পর্যালোচনা, সিদ্ধান্ত,  উদ্বৃত্তপত্র ও নিরীক্ষা, আয়-ব্যয় হিসাব অনুমোদন,বাজেট অনুমোদন,উপ-আইন সংশোধনের সিদ্ধান্ত, বর্তমানে সমবায় সমিতির গুরুত্বসহ বিভিন্ন উন্নয়নমূলক বিষয়ে আলোকপাত করা হয়।

 

সাধারণ সভায় সদস্যদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে  অর্থনীতিকে সমৃদ্ধ করতে প্রত্যন্ত অঞ্চলে মানুষের মাঝে নেতৃত্বের গুণাবলি সৃষ্টি করা হয় এবং সমবায়ের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীকে অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে সচেষ্ট করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net