1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রধানমন্ত্রীর তহবিল'র ঈদ উপহারের অনুদান নিয়ে অপপ্রচারের ব্যাখ্যা দিলেন এমপি ফখরুল ইসলাম  - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর তহবিল’র ঈদ উপহারের অনুদান নিয়ে অপপ্রচারের ব্যাখ্যা দিলেন এমপি ফখরুল ইসলাম 

শাহাদাত হোসেন রাসেল, নোয়াখালী প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৫১ বার

নোয়াখালী-৫ আসনে  প্রধানমন্ত্রীর তহবিল থেকে বরাদ্দকৃত ঈদ-উল আজহার উপহারের ১০ লক্ষ টাকার অনুদান সরকারি ব্যাংক হিসাবের মাধ্যমে বিতরণের প্রক্রিয়াধীন থাকাকালেই একটি মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে অপপ্রচারে লিপ্ত হয় বলে অভিযোগ করেছেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ফখরুল ইসলাম।

 

সোমবার (১ই জুন) রাতে নির্ঝর কনভেনশন হল-এ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বিষয়টির বিস্তারিত ব্যাখ্যা প্রদান করেন। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রীর তহবিল থেকে পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহা উপলক্ষে বরাদ্দকৃত অনুদানের অর্থ সরকারি নিয়ম-কানুন অনুসরণ করে সংশ্লিষ্ট ব্যাংক হিসাবে জমা ও বিতরণ করা হয়। কিন্তু  ঈদ-উল আজহার  অনুদানের অর্থ সরকারি ব্যাংক হিসাবে জমা হওয়ার আগেই তার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিপক্ষ এবং বিভিন্ন ভুয়া (ফেক) আইডি থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হয়েছে।

 

এমপি ফখরুল ইসলাম বলেন, জনগণের কল্যাণে বরাদ্দকৃত এই সহায়তা যথাযথ প্রক্রিয়ায় উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে এবং এ বিষয়ে বিভ্রান্তি ছড়ানোর কোনো সুযোগ নেই। তিনি অপপ্রচারকারীদের মিথ্যা তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান এবং জনগণকে গুজবের পরিবর্তে সত্য ও যাচাইকৃত তথ্যের ওপর আস্থা রাখার অনুরোধ জানান।

 

মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি দুই ঈদের অনুদানের অর্থ বরাদ্দ, ব্যাংকিং প্রক্রিয়া এবং বিতরণ সংক্রান্ত বিষয়গুলো স্পষ্টভাবে তুলে ধরেন।

 

এসময়, বর্তমান বিএনপি সরকারের ১শ দিন পূর্তি উপলক্ষ্যে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নোয়াখালী -৫ (কবিরহাট-কোম্পানীগঞ্জ) আসনের উন্নয়ন ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়েও কথা বলেন নোয়াখালী -৫ আসনের এমপি মোহাম্মদ ফখরুল ইসলাম। এলাকার টেকসই উন্নয়নে সরকারের পাশাপাশি জনগণকে ঐক্যবদ্ধ থেকে সহযোগিতা করার আশা প্রকাশ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net