1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বিএনপির প্রতিশ্রুতি পূরণ, রামগড়ে ফ্যামেলী কার্ড পেলেন ৪৫৬ পরিবার - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের জেরে নবীনগরে সরকারি খাল প্রকল্পে ইউএনও’র সরেজমিন তদন্ত বিএনপির প্রতিশ্রুতি পূরণ, রামগড়ে ফ্যামেলী কার্ড পেলেন ৪৫৬ পরিবার ফ্লাইওভারে বাইক নিষিদ্ধ জানতেন না ‘কথিত সাংবাদিক’ দোষ চাপিয়ে দায়িত্বরত গণমাধ্যমকর্মীদের হুমকি অর্থনীতি ও কর্মসংস্থান বাড়াতে দেশব্যাপী ক্রিয়েটিভ হাবের পরিকল্পনা সরকারের হ্যাটট্রিক করে আলজেরিয়াকে একাই হারিয়ে দিলেন মেসি সংবাদপত্রের কণ্ঠরোধের ইতিহাস ভুলে গেলে গণতন্ত্র বিপন্ন হবে: মো. জাহিদ একনেকে ৭ হাজার ৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদিত ঈদগাঁওয়ে নদীভাঙন এলাকা পরিদর্শন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

বিএনপির প্রতিশ্রুতি পূরণ, রামগড়ে ফ্যামেলী কার্ড পেলেন ৪৫৬ পরিবার

নিজস্ব প্রতিবেদক, রামগড় (খাগড়াছড়ি)
  • আপডেট টাইম : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ১৫ বার

বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার “ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক”। নারীর ক্ষমতায়নের মাধ্যমে পরিবারের জীবনমানের সার্বিক উন্নয়নে বর্তমান সরকার ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম চালু করেছে। উক্ত কার্যক্রমের পাইলটিং এর তৃতীয় পর্যায়ে ১৭ জুন বুধবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি মৌলভীবাজার জেলা থেকে ভার্চুয়ালি সংযুক্ত থেকে দেশের ১৯ টি উপজেলায় একযোগে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন।

খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভূইয়া এমপি। খাগড়াছড়ি জেলা প্রশাসক আনোয়ার সাদত এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূইয়া বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান অঙ্গীকার করেছিলেন যে, তার দল জনগণের ম্যান্ডেট পেলে ফ্যামিলি কার্ড চালু করবে। আজকে প্রধানমন্ত্রী হিসেবে জনাব তারেক রহমান তার সেই নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছেন।

তৃতীয় পর্যায়ে শুরু হওয়া কর্মসূচির দিনে রামগড় উপজেলার ১ নং রামগড় ইউনিয়নের ৫ নং লামকুপাড়া ৪৫৬ জন পরিবার ফ্যামেলী কার্ড পেয়েছেন। এ ফ্যামিলি কার্ড দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য দেন হতদরিদ্র আনু মারমা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net