1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ আ’লীগ ব্যাংক ও বীমা খাতকে ধ্বংস করেছে : কুমিল্লায় সংস্কৃতি মন্ত্রী  প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পারিবারিক ব‍্যবসার রাইস মিল বিক্রি ৪২ কোটি টাকায় চন্দনাইশ শঙ্খ নদীর প্রবল স্রোতে নৌকা থেকে পড়ে যুবক নিখোঁজ গাছ পড়ে ৩ ঘর বিধ্বস্ত-বিদ্যুৎ বিভাগের প্রায় ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি চন্দনাইশে ৫ দিন বিরামহীন বৃষ্টির কারণে নিম্নাঞ্চল প্লাবিত বন্যার পানিতে শিশুর মৃত্যু হাটহাজারীতে নবীগঞ্জে সাবেক দুই ইউপি সদস্যের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘন্টাব্যাপী সংঘর্ষে অর্ধ শতাধিক লোক আহত  ভিক্টোরিয়া কলেজ রোভার স্কাউটের সিনিয়র রোভার মেট নির্বাচিত মো. ফয়সাল ভাঙ্গুড়ায় ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার শ্রীনগরে বিএনপি নেতার হুকুমে সিঙ্গাপুর প্রবাসীরকে মারধরঃ স্বর্ণের চেইন ও টাকা ছিনতাই 

মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত 

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ৫০ বার

ক্রীড়া আনে সম্প্রীতি, ক্রীড়া আনে বল, চল সবাই খেলতে চল এ শ্লোগান নিয়ে শ্রীপুর উপজেলার আমতৈল হাই স্কুল মাঠে ১১ জুন বৃহস্পতিবার বিকালে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশ সুপার ও শ্রীপুর উপজেলা বাসী এ ফুটবল ম্যাচের আয়োজন করে। খুলনার অতিরিক্ত রেঞ্জ ডিআইজি তোফায়েল আহমেদ এ ফুটবল ম্যাচের উদ্বোধন করেন। এ সময় বক্তব্য রাখেন মাগুরা জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরো ও শ্রীপুর উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব খন্দকার আব্বাস উদ্দিন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ শাহ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অবস খায়রুল হাসান ও অতিরিক্ত পুলিশ সুপার সদর সাকেল নিশাত আল নাহিয়ান, শ্রীপুর উপজেলা বি এন পি’র সাবেক সভাপতি জোয়ার্দার আশরাফুল আলম, উপজেলা বি এন পি,র সাবেক যুগ্ম সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম নালিম ও খন্দকার খলিলুর রহমান ও মোল্লা খলিলুর রহমান, প্রচার সম্পাদক হেমায়েত হোসেন জঙ্গি,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মুন্সি জাহাঙ্গীর হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব শাহ আলম তুফানসহ আরো অনেকে।

সম্প্রীতির এ ফুটবল ম্যাচে মাগুরা জেলা পুলিশ ফুটবল একাদশ মুখোমুখি হয় শ্রীপুর উপজেলা ফুটবল একাদশের। খেলার শুরুতেই উভয় দল আক্রমণ পাল্টা আক্রমণ চালাতে থাকে। শেষ পর্যন্ত জেলা পুলিশ ফুটবল একাদশ শ্রীপুর উপজেলা ফুটবল একাদশকে ১-০ গোলে পরাজিত করে। সম্প্রীতের এই ফুটবল ম্যাচে প্রচুর দর্শক সমাগম ঘটে। বাংলাদেশ বেতারের ধারাভাষ্যকর প্রদ্যুত কুমার রায় খেলায় চমৎকার ধারাবিবরণী প্রকাশ করেন।

অতিরিক্ত রেঞ্জ ডিআইজি বলেন, মাদক প্রতিরোধ, গ্রামের মানুষের মাঝে সম্প্রীতি বন্ধন, গ্রাম্য দাঙ্গা হাঙ্গামা রোধ,সামাজিক সম্প্রীতি অটুট রাখতে এ সম্প্রীতির ফুটবল খেলার আয়োজন করা হয়েছে। জেলা পুলিশ সব সময় সাধারণ মানুষের পাশে রয়েছে। যেকোন সামাজিক সমস্যা রোধ কল্পে পুলিশ সব সময় মানুষের মাঝে কাজ করছে । খেলা পরিচালনা করেন মোঃ সাদ্দাম হোসেন গোকী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net