1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত  - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবা ও ৬৯ হাজার টাকা নিয়ে মাদক ব্যবসায়ী আটক  মাগুরায় শহরের বেবি প্লাজা মাকেটের ৬টি দোকানে শাটার ভেঙ্গে  চুরি রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী নোয়াখালীকে সিটি কর্পোরেশন ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রীর বরাবরে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের স্মারকলিপি জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ, নাম সংশোধন সহজ করলো ইসি মহম্মদপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ সাতকানিয়া-লোহাগাড়া টিভি সাংবাদিক ফোরাম গঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী লাকসামে সম্পত্তির জের ধরে  গ্রাম্য সালিশির সিদ্ধান্তে মাইকে চার পরিবারকে সমাজচ্যুত করার ঘোষণা  কুমিল্লাকে কোনভাবেই মাদকের নিরাপদ পথ ও আশ্রয় হতে দেয়া হবে না:  গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী

মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৬৭ বার

মাগুরার শ্রীপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে উপজেলার পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

 

২১জুন রবিবার সকাল ১০টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের সম্মেলন কক্ষে রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মামুন খান।

 

প্রধান অতিথি বলেন বর্তমানে LSD ও FMD রোগে আক্রান্ত হয়ে প্রচুর পরিমানে গবাদি পশু মৃত্যু বরণ করছে। ফলে খামারীরা ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে। একারণে প্রতিবছর সরকারের কোটি কোটি টাকা লোকসান হচ্ছে ও আমিষের চাহিদা পূরণ করতে বেগ পেতে হচ্ছে। তবে সঠিক সময়ে যদি এসকল রোগের টীকা প্রদান করা যায় তাহলে অনেকটা ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব। এক্ষেত্রে পল্লী প্রাণি চিকিৎসকদের অনেক ভূমিকা রয়েছে। তিনি বলেন আমারা সকলে মিলে কাজ করে খামারিদের সচেতনতা বৃদ্ধি করে গবাদী প্রাণির টীকা প্রদানে নিশ্চিত করতে পারি তাহলে সরকারের টেকসই উন্নয়নে প্রাণিসম্পদ দপ্তর ব্যাপক ভূমিকা রাখতে সক্ষম হবে। তিনি আরো বলেন পল্লী প্রাণি চিকিৎসকদের কাজের ক্ষেত্রে প্রাণিসম্পদ দপ্তর সবধরনের সহযোগিতা করতে প্রস্তুত।

 

এ সময় উপস্থিত ছিলেন মোঃ ফরিদুল ইসলাম, উপসহকারী কর্মকর্তা, মোঃ সোহাগ আলম, এফএআই,এআই টেকনিশিয়ান ও ভ্যাকসিনেটরসহ শতাধিক পল্লী প্রাণি চিকিৎসক সভায় অংশ গ্রহন করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net