ঢাকা   ০৪:২৯:০৯ পিএম, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত মাগুরায় ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত  আনোয়ারা আইডিয়াল স্কুলের পরিচালনা পর্ষদের সাথে, সাংবাদিকদের সাথে মতবিনিময় শিক্ষা সফরের আনন্দ রূপ নিল বিভীষিকায়, প্রাণ হারালেন শিক্ষিকাসহ দুজন- আহত ৩০ সাতকানিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৬০০ রোগী শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগ ভিত্তিহীন, দাবি স্ট্যান্ডার্ড গ্রুপের চন্দনাইশ থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে ৫ আসামী গ্রেফতার নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের যারা গণহত্যা চালিয়েছে, এ দেশের মানুষ তাদের আর কখনো রাজনীতি করতে দেবে না : স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার শ্রীপুরে স্মারক গ্রন্থ ‘স্বপ্ন সারথি’র মোড়ক উন্মোচন এবং বৃক্ষরোপণ

মাগুরায় জেলা  কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ২০৭ বার
  • ৬ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মাগুরায় জেলা কারাগারে আটক  ৪৫ জন ৫০+ বয়স্ক বন্দিদের নিয়ে কারাভ্যন্তরে এক  স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচির  আয়োজন করা হয়। এতে বন্দিদের রক্ত সংগ্রহ করে আর বি এস, লিপিড প্রোফাইল, সিরাম ক্রিটিরিন এবং ই সি জিও টেস্ট করা হয়। ৯ জুন সকালে অনষ্ঠিত উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন  জেলা সিভিল সার্জন ডা. মো. শামীম কবির এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. মোঃ মোহসিন উদ্দীন ফকির। এ সময় অন্যান্যদের  উপস্থিত ছিলেন মাগুরা কারা হাসপাতালের  সহকারী সার্জন  ডা. এজাজ আহম্মেদ রোচি, ডিপ্লোমা নার্স, জেলা কারাগার, মাগুরা  বদিউজ্জামান। উক্ত অনুস্ঠানে সভাপতিত্ব করেন জেল সুপার শেখ মো মহিউদ্দিন হায়দার।

 

মাগুরা জেলা কারাগারের উদ্যোগে বন্দিদের নিয়ে প্রথমবারের মতো কারাভ্যন্তরে এই ব্যতিক্রম কর্মসূচির আয়োজন করা হয়  যা বন্দিদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করণে এবং কারাগারকে প্রকৃত সংশোধনাগার হিসেবে গড়ে তুলতে বলিষ্ঠ ও কার্যকর ভূমিকা পালন করবে বলে সুশীল সমাজ মনে করে। মাগুরা জেলা কারাগারের ন্যায় প্রত্যেকটি কারাগারে এই কর্মসূচি আয়োজন করলে একদিকে যেমন বন্দিদের স্বাস্থ্য সেবা নিশ্চিত হবে অন্যদিকে কারা অভ্যন্তরে মৃত্যুহার কমে যাবে। বন্দিরা  তাদের  বর্তমান স্বাস্থ্য সম্পর্কে ওয়াকিফল হবে এবং স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করতে পারবে।

 

উক্ত স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচিতে মাগুরা জেলা কারাগারে আটক কয়েদি বন্দী মোহাম্মদ জলিল মোল্লা যার বর্তমান বয়স ৯৫ বছর। তিনি তিনি বিগত এক বছর ধরে ৩০ বছর সাজা নিয়ে কারা করে আটক আছেন। তিনি এই স্বাস্থ্য কর্মসূচিতে অংশগ্রহণ করে স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন তথ্য এবং তার বর্তমান স্বাস্থ্য অবস্থা জানতে পারছেন। তিনি এ আয়োজনে অত্যন্ত খুশি হয়েছেন এবং কারা  কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। স্বাস্থ্য সম্পর্কিত এরকম আরো কর্মসূচি গ্রহণের জন্য তিনি দাবি জানিয়েছেন।

 

কারাগারে আটক বন্দী ৭০ বছর বয়সী  মোঃ সাইফুল ইসলাম, তিনি দুই মাস ধরে মাগুরা জেলা কারাগারে আটক আছেন। তিনি ও উক্ত স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পাদনের জন্য রক্ত স্যাম্পল হিসেবে  প্রদান করেন। কারা অভ্যন্তরে এই ধরনের স্বাস্থ্যসেবা পেয়ে তিনি অত্যন্ত আনন্দ প্রকাশ করেছেন এবং ডাক্তার মহোদয়সহ কারা  কর্তৃপক্ষকে ধন্যবাদ প্রকাশ করেছেন।

 

এ প্রসঙ্গে জেল সুপার  শেখ মোঃ মহিউদ্দিন হায়দার তার বক্তব্যে বলেন , মাগুরা জেলা কারাগারে বর্তমানে পঞ্চাশোর্ধ ৪৫ জন বন্দী আটক আছে। সিনিয়র সিটিজেন হিসাবে স্বাস্থ্যসেবা পাওয়া তাদের অধিকার। সেই লক্ষ্যকে ধারণ করে মাননীয় কারা মহাপরিদর্শক   ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহার হোসেন, স্যারের নির্দেশনায় কারাগারে ব্যতিক্রমধর্মী এই আয়োজন করা হয়। ইতিপূর্বেও মাগুরা জেলা কারাগারে কর্মরত গার্ডিং স্টাফদের নিয়েও এ ধরনের স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচির  আয়োজন করা হয়েছিল। আশা করি এই কর্মসূচির মাধ্যমে বন্দিরা তাদের স্বাস্থ্যের প্রকৃত অবস্থা সম্পর্কে অবহিত  হতে পারবেন এবং স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করবেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি