1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রামগড়ে জুলাই শহিদের পরিবারের সদস্যকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত পলাতক - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন,আলোচনা, পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণ নোয়াখালীর বেগমগঞ্জে যৌতুকের দাবিতে হত্যার অভিযোগে পলাতক থাকা স্বামী ইসমাইল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব  শাহ আনোয়ার রহ. ফাউন্ডেশনের উদ্যোগে হাটহাজারীতে ফ্রী চিকিৎসা ক্যাম্প নোয়াখালীর চৌমুহনীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ক্যাশ থেকে ৫ লাখ টাকা লুটের অভিযোগ  কোম্পানীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পোনা মাছ অবমুক্ত  মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গঠনে গ্লোবাল বারিস্তা ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগ নবীগঞ্জে ই-পোস্ট কেন্দ্রের উদ্যোক্তা পুলিশ হেফাজতে, অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ  মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ – ২০২৬ এর উদ্বোধন   মাগুরায় হাসপাতালে বিশুদ্ধ পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি মনোয়ার হোসেন খান 

রামগড়ে জুলাই শহিদের পরিবারের সদস্যকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত পলাতক

নিজস্ব প্রতিবেদক, রামগড় (খাগড়াছড়ি)
  • আপডেট টাইম : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৬৫ বার

খাগড়াছড়ির রামগড়ে জুলাই শহিদের পরিবারের সদস্য মাদ্রাসা পড়ুয়া এক আত্মীয়াকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ভিকটিম সপ্তম শ্রেণির ওই ছাত্রীর এক সহপাঠিনীর বাবা ওমর ফারুকের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার এ অভিযোগ উঠেছে।

 

শুক্রবার রাতে ভিকটিমের মামা বাদি রামগড় থানায় একটি লিখিত অভিযোগপত্র দায়ের করেছেন। থানার অফিসার ইনচার্জ(ওসি)  মো: নাজির আলম  শনিবার বিকাল ৪ টায় ঘটনার সত্যতা স্বীকার করে  বলেছেন, ‘শুক্রবার রাত ১২ টার দিকে ভিকটিমের মামা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এখনো মামলা রুজু হয়নি। তবে মামলা রুজু প্রক্রিয়াধীন আছে। আসামী গ্রেফতারেও পুলিশ তৎপর আছে।’

 

ভিকটিমের আত্মীয় জুলাই শহিদ মজিদের বড় ভাই মো. মঈন জানান, শুক্রবার দুপুরে উপজেলার পাতাছড়া ইউনিয়নের থলিপাড়া এলাকায় নানিরবাড়ির রান্নাঘরে একাকি কাজ করছিল ভিকটিম(১৩)। এসময় জুমার নামাজ শেষে বাড়ি যাওয়ার পথে প্রতিবেশি ওমর ফারুক(৪০) রান্না ঘরে ঢুকে তাকে প্রথমে কুপ্রস্তাব দেয়।  ভিকটিম প্রস্তাব প্রত্যাখ্যান করার পর সে তাকে জড়িয়ে ধরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। ওমর ফারুক টেনে হেঁচড়ে তার পড়নের কাপড় ছিঁড়ে ফেলে। এসময় ভিকটিম আর্তচিৎকার শুরু করলে ওমর ফারুক পালিয়ে যায়। মঈন আরও জানান, ওমর ফারুক ভিকটিমের প্রতিবেশি। তার  মেয়ে ভিকটিমের ক্লাসমিট। ঘটনার সময় ভিকটিমের নানী পার্শ্ববর্তী জলাশয়ে বড়শি দিয়ে মাছ ধরছিলেন। বাসার অন্য সদস্যরা রামগড়ে আত্মীয়র বাড়িতে বেড়াতে গেছিলেন। ভিকটিম একাই রান্না করছিল তখন। বাসায় একা পেয়েই ওমর ফারুক এ ঘটনা ঘটিয়েছে। সে  পেশায় চা দোকানদার। তিনি জানান, ঘটনা জানাজানি হওয়ার পর ওমর ফারুক গা ঢাকা দিয়েছে। তিনি বলেন, আমরা শুক্রবার রাত১১ টার দিকে রামগড় থানায় গিয়ে ওমর ফারুকের নামে একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। ভিকটিমের এক মামা বাদি হয়েছেন।’

 

এদিকে, রামগড় থানার অফিসার ইনচার্জ(ওসি) মো: নাজির আলম শনিবার বিকাল ৪ টায় জানান, ‘ দুপুরে ধর্ষণের চেষ্টার  ঘটনা ঘটলেও ভিকটিমের আত্মীয়-স্বজন  রাত ১২ টার দিকে থানায় এসে অভিযোগ দিয়েছেন।” তিনি আরও বলেন, ‘ ভিকটিমের স্বজনদের সঙ্গে  ঘটনা মীমাংসার চেষ্টা  চালায় ওমর ফারুকের পক্ষ। এভাবে  সারা দিন দেন-দরবার  চালার পর ব্যর্থ হলে  গভীর রাতে ভিকটিমের পক্ষ থানায় এসে অভিযোগ দায়ের করেন। ততক্ষণে অভিযুক্ত ওমর ফারুক পালিয়ে যায়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net