1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
স্কুল পর্যায়ে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হাটহাজারীতে - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন,আলোচনা, পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণ নোয়াখালীর বেগমগঞ্জে যৌতুকের দাবিতে হত্যার অভিযোগে পলাতক থাকা স্বামী ইসমাইল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব  শাহ আনোয়ার রহ. ফাউন্ডেশনের উদ্যোগে হাটহাজারীতে ফ্রী চিকিৎসা ক্যাম্প নোয়াখালীর চৌমুহনীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ক্যাশ থেকে ৫ লাখ টাকা লুটের অভিযোগ  কোম্পানীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পোনা মাছ অবমুক্ত  মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গঠনে গ্লোবাল বারিস্তা ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগ নবীগঞ্জে ই-পোস্ট কেন্দ্রের উদ্যোক্তা পুলিশ হেফাজতে, অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ  মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ – ২০২৬ এর উদ্বোধন   মাগুরায় হাসপাতালে বিশুদ্ধ পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি মনোয়ার হোসেন খান 

স্কুল পর্যায়ে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হাটহাজারীতে

কে এম ইউসুফ, চট্টগ্রাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৯০ বার

দূর্নীতির বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রামের হাটহাজারী উপজেলা প্রশাসন, হাটহাজারী দূর্নীতি প্রতিরোধ কমিটি ও দূর্নীতি দমন কমিশন চট্টগ্রাম জেলার যৌথ উদ্যোগে স্কুল পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা পরিষদ মিলনায়তনে বুধবার (২৪ জুন) অনুষ্ঠিত বিতর্কে উপজেলার ৮টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় অংশ গ্রহণ করে।

 

“দূর্নীতি প্রতিরোধে পারিবারিক ভূমিকা ই মূখ্য’ এই বিষয়ের উপর অনুষ্ঠিত প্রতিযোগিতায় ফতেয়াবাদ হাইস্কুল চ্যাম্পিয়ন ও মির্জাপুর বালিকা উচ্চ বিদ্যালয় রানার্সআপ হয়েছে। বিচারকের ভূমিকায় ছিলেন অধ্যক্ষ মোঃ ইউনুচ, হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মুসলিম উদ্দিন।

 

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অন্যান্য বিদ্যালয়গুলো হলো_ কাটিরহাট উচ্চ বিদ্যালয়, মীর নোয়াবুল হক মেমোরিয়াল হাই স্কুল, আলমপুর উচ্চ বিদ্যালয়, হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, গড়দুয়ারা শহীদুল্লাহ্ একাডেমি।

 

আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাটহাজারী দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক আবু জাহেদ। কমিটির সাধারণ সম্পাদক হোসেন মোহাম্মদ মনসুর আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান, বিশেষ অতিথি ছিলেন দূর্নীতি দমন কমিশন জেলা কর্মকর্তা মোঃ আবুল হাসান। বক্তব্য রাখেন হাটহাজারী প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা দিদারুল আলম দুলাল ও যুগ্ন সম্পাদক খোরশেদ বলেন শিমুল।

 

মডারেটরের দায়িত্ব পালন করেন অধ্যাপক ড. মোঃ মহিউদ্দিন ও টাইম কিপার ছিলেন হাদি মোঃ জমির উদ্দিন। শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন রেদোয়ানুল বারী, সাদিকা সাদিক, সাদিয়া আফরিন, সাদিকা সুলতানা ও কামরুন্নাহার।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net