1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হেফাজতে নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগের দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে দমন-পীড়নের স্থান নেই - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবা ও ৬৯ হাজার টাকা নিয়ে মাদক ব্যবসায়ী আটক  মাগুরায় শহরের বেবি প্লাজা মাকেটের ৬টি দোকানে শাটার ভেঙ্গে  চুরি রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী নোয়াখালীকে সিটি কর্পোরেশন ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রীর বরাবরে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের স্মারকলিপি জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ, নাম সংশোধন সহজ করলো ইসি মহম্মদপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ সাতকানিয়া-লোহাগাড়া টিভি সাংবাদিক ফোরাম গঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী লাকসামে সম্পত্তির জের ধরে  গ্রাম্য সালিশির সিদ্ধান্তে মাইকে চার পরিবারকে সমাজচ্যুত করার ঘোষণা  কুমিল্লাকে কোনভাবেই মাদকের নিরাপদ পথ ও আশ্রয় হতে দেয়া হবে না:  গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী

হেফাজতে নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগের দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে দমন-পীড়নের স্থান নেই

চট্টগ্রাম ব্যুরো
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৮২ বার

“হেফাজতে নির্যাতন অবিলম্বে বন্ধ করতে হবে। পুলিশকে নির্মমতা ও নির্যাতনের মানসিকতা থেকে বের হয়ে মানবিক ও আইনসম্মত আচরণ নিশ্চিত করতে হবে। গণতান্ত্রিক রাষ্ট্রে দমন-পীড়ন ও নির্যাতনের কোনো স্থান নেই।”

 

আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবস উপলক্ষে শুক্রবার (২৬ জুন) সকালে মানবাধিকার সংগঠন অধিকার আয়োজিত চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে এসব কথা বলেন প্রধান অতিথি চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি।

 

তিনি বলেন, বিগত শেখ হাসিনা সরকারের আমলে বিরোধী মত দমনে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে যে নির্যাতনের সংস্কৃতি গড়ে তোলা হয়েছিল, সেই মানসিকতা থেকে এখনো পুরোপুরি বের হওয়া যায়নি। আইনশৃঙ্খলা বাহিনীকে মানবাধিকার ও আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

 

বক্তারা ২০১৩ সালের নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন কার্যকরভাবে বাস্তবায়নের দাবি জানান। পাশাপাশি হেফাজতে নির্যাতনের প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিচারের আওতায় আনার আহ্বান জানান।

 

মানবাধিকার কর্মী ওচমান জাহাঙ্গীরের সভাপতিত্বে ও মানবাধিকার কর্মী সাংবাদিক মুজিব উল্লাহ তুষারের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন অ্যাডভোকেট মুস্তাফা নূর, শিক্ষক এন. এম. তালুকদার, মোহাম্মদ জিয়াউদ্দিন, শওকত, ইঞ্জিনিয়ার মো. মোমেন, ইমরান সোহেল, মোহাম্মদ শাহজালাল ও মীর বরকত,সাংবাদিক মুহাম্মদ আমির হোসাইন, মাসুদ রানা, তাহেরা সুলতানা প্রমুখ।

ছবির ক্যাপশন: আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবস উপলক্ষে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে অধিকারের মানববন্ধন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net