ঢাকা   ০২:৪৬:৩৩ এএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

২ মাসের সেরা পারফরমেন্স ঈদগাঁও থানার ওসি সিফাত পুরস্কৃত

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার
  • আপডেট টাইম : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ২১৯ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কক্সবাজার জেলায় মে- জুন-২৬ খ্রি. ২ মাসের সেরা ফারফরমেন্সকারি পুলিশ ইন্সপেক্টর ঈদগাঁও থানার ওসি এটিএম শিফাতুল মাজদারকে পুরস্কৃত করেছে জেলা পুলিশ সুপার।

 

গতকাল ২১ জুন অনুষ্ঠিত  মাসিক কল্যাণ সভায় ঈদগাঁও থানার কার্যক্রমের স্বীকৃতিস্বরুপ পুলিশ সুপার এ,এন,এম সাজেদুর রহমানওসি এটিএম শিফাতুল মাজদারের  হাতে পুরস্কার তোলে দেন।

 

এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ নাজমুস সাকিব খান পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস মোঃ অহিদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি মোহাম্মদ সামীম কবীর ও অতিরিক্ত পুলিশ ‍সুপার  ট্রাফিক দেবদুত মজুমদারসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।

 

জানা গেছে, মে – জুন মাসে নিজ কর্ম এলাকা ঈদগাঁও থানায় আইন শৃংখলা রক্ষা, অপরাধ রহস্য উদ্ঘাটন, হত্যা মামলাসহ চাঞ্চল্যকর বিভিন্ন মামলার আসামি গ্রেফতার, মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিলসহ পুলিশি সেবার সকল ক্রাইটেরিয়ায় বিশেষ অবদান রাখেন ওসি এটিএম শিফাতুল মাজদার। দক্ষতা ও পেশাদারিত্বের জন্য তিনি ঈদগাঁও থানার কার্যক্রমের স্বীকৃতিস্বরুপ এ পুরস্কার লাভ করেন।

 

পুলিশ ইন্সপেক্টর এটিএম শিফাতুল মাজদার বলেন, পুরস্কার প্রাপ্তি কর্মোদ্যম ও দায়িত্ববোধ বৃদ্ধি করে। ভালো কাজের স্বীকৃতি আরও ভালো কাজের জন্ম দেয়। তার এই অর্জন ঈদগাঁও থানার সকল অফিসার ও ফোর্সের সম্মিলিত প্রচেষ্টা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সুফল। ভবিষ্যতেও জনসেবামূলক পুলিশিং কার্যক্রম, আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে ঈদগাঁও থানা সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি