1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: দেড় লক্ষ টাকা জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: দেড় লক্ষ টাকা জরিমানা জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সামাবেশ কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত  মায়ের নিঃসঙ্গ মৃত্যু এবং আমাদের নৈতিক দেউলিয়াত্ব বন্ধ ও অলাভজনক কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার মাগুরায় এফসিপিএস ট্রেইনি সংক্রান্ত সিদ্ধান্তের প্রতিবাদে মাগুরায় চিকিৎসকদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত কলেবর আয়োজনে ভূয়া বিসিএস ক্যাডারকে সংবর্ধনা  মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশের বিরুদ্ধে আইনি নোটিশ, একাধিকবার আপোষনামা দিয়েও প্রতারণার অভিযোগ মুন্সী নেছারের বিরুদ্ধে ব্যবসা সহজীকরণ, ডিরেগুলেশন ও সৃজনশীল অর্থনীতির বিকাশে গুরুত্ব দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী গফরগাঁও পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে একরাম উল্লাহর মনোনয়ন

ঈদগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: দেড় লক্ষ টাকা জরিমানা

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ২ বার

কক্সবাজারের ঈদগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন রোধে বিশেষ অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার বিকেলে উপজেলার ঈদগাঁ খাল ও গজালিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

 

 

অভিযান পরিচালনা করেন  উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মংচিংনু মারমা।

 

 

এসময় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ঈদগাঁও খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারী আবু হেনা (৩৫) নামে এক ব্যক্তিকে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১,৫০,০০০ (দেড় লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়। এছাড়া বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি শক্তিশালী মেশিন ও পাইপ জব্দ করে তা ধ্বংস  করা হয়েছে।

 

 

অভিযান পরিচালনাকালে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার, পুলিশ ও আনসার সদস্যদের একটি চৌকস দল সার্বিক সহযোগিতা প্রদান করেন।

 

 

উপজেলা নির্বাহী অফিসার মংচিংনু মারমা জানান, জনস্বার্থ রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের কঠোর আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net