1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওয়ে বিশেষ অভিযানে মাদক সরঞ্জামসহ গ্রেফতার- ৭ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতাল আমিলাইষে ফ্রি চিকিৎসা ক্যাম্পে ২ হাজার রোগীকে সেবা, বিনামূল্যে ওষুধ বিতরণ চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৩ আসামী গ্রেফতার শহীদ মজিদের প্রতি শ্রদ্ধাঞ্জলির মধ্যে দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন নবীনগরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও চারা বিতরণ মাগুরায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রেসক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাগুরায় যথাযথ মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত 

ঈদগাঁওয়ে বিশেষ অভিযানে মাদক সরঞ্জামসহ গ্রেফতার- ৭

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৭৪ বার

কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক সেবনের সরঞ্জামসহ বিভিন্ন অপরাধে ৭ আসামিকে গ্রেফতার করা হয়েছে।

 

১৮ জুন বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ওসি এটিএম শিফাতুল মাজদার। তিনি বলেন- গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার দুপর পৌনে ২ টার সময় থানার একটি বিশেষ টিম উপজেলার জালালাবাদ ইউনিয়নের বাঁশঘাটা বাজারে অভিযান চালায়। এ সময় মাদক সেবনের প্রস্তুতিকালে দুই যুবককে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন- জালালাবাদ ইউনিয়নের তেলিপাড়া গ্রামের নুরুল ইসলামের পুত্র জিয়াবুল বশর, একই এলাকার হামিদ হোসেনের পুত্র আনোয়ার হোসেন।

 

এ ঘটনায় ধৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা রুজু করা হয়েছে। মামলা নং- ১৪।

 

অপরদিকে পরোয়ানাভুক্ত ও সন্দিগ্ধ আরও ৫ জনকে  গ্রেফতার করেছে থানা পুলিশ। তারা হলেন- পোকখালী ইউনিয়নের পুর্ব পোকখালী গ্রামের সহিদুল হকের স্ত্রী রাবিয়া বছরি, মুসলিম উদ্দিনের স্ত্রী জান্নাত আরা বেগম, মধ্যম পোকখালী গ্রামের মৃত কবির আহমদ সওদাগরের পুত্র মোঃ দেলোয়ার হোসেন প্রঃ বাশন্না ও ইসলামাবাদ ইউনিয়নের খোদাইবাড়ী গ্রামের বদিউল আলমের পুত্র  আনোয়ার হোসেন ও ফরিদুল আলমের পুত্র.মো: ইব্রাহিম।

 

গ্রেফতারকৃত আসামিদেরকে একইদিন দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং থানাকে মাদকমুক্ত রাখতে এবং যেকোনো ধরণের অপরাধ দমনে পুলিশ প্রশাসন বদ্ধপরিকর বলে জানিয়েছেন ওসি সিফাত।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net