1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খুটাখালী নয়াপাড়া  মসজিদ-কবরস্থান পরিদর্শনে জেলা পরিষদ  প্রশাসকঃ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় উৎসব মুখর পরিবেশে মাগুরা মেডিকেল কলেজের অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত   নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডেঙ্গুতে যুবকের মৃত্যু  নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে বাংলাদেশের শোক, সহায়তার প্রস্তাব নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৫৭, নিখোঁজ ৪০৩ ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি জীবনের সর্বাবস্থায় রাসূলুল্লাহ (সা.) এঁর ‍সুন্নাহ অনুসরণ করতে হবে’ : মুফতি জসিমুদ্দীন তিন বছরেও আওয়ামীলীগের হামলার বিচার পাননি যুবদল নেতা ফিরোজ নবীনগরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল লাকসামে ঈদে মিলাদুন্নবীর জুলুসে হাজারো মানুষের ঢল

খুটাখালী নয়াপাড়া  মসজিদ-কবরস্থান পরিদর্শনে জেলা পরিষদ  প্রশাসকঃ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার
  • আপডেট টাইম : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ১০১ বার

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের নয়াপাড়া কবরস্থান ও নির্মানাধিন বায়তুল মামুর জামে মসজিদের উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে স্থানীয়দের সঙ্গে মতবিনিময করেছেন জেলা পরিষদ প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী।

 

২৯ জুন  (সোমবার) সন্ধ্যায় তিনি নয়াপাড়া কবরস্থান পরিদর্শন করেন এবং মসজিদে মাগরিব নামাজ আদায় করে স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন।

 

এসময় এলাকাবাসী কবরস্থানের সীমানা প্রাচীর নির্মাণ,  মসজিদের বিভিন্ন অবকাঠামোগত সমস্যা, উন্নয়ন এবং এলাকার সড়ক সংস্কার বিষয়টি প্রশাসকের নজরে আনেন। তারা দ্রুত এসব সমস্যার সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণেরও দাবি জানান। স্থানীয়দের দাবীর প্রেক্ষিতে তাৎক্ষণিক ধর্মীয় ও জনকল্যাণমূলক এ দুই প্রতিষ্ঠানের উন্নয়নকাজ বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন প্রশাসক।

 

জেলা পরিষদ প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন এবং মৌলিক নাগরিক সুবিধা নিশ্চিত করতে জেলা পরিষদ আন্তরিকভাবে কাজ করছে। নয়াপাড়া কবরস্থান ও মসজিদের উন্নয়নকাজ দ্রুত বাস্তবায়িত হবে, যা স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর জন্য ইতিবাচক ভূমিকা রাখবে।

 

পরিদর্শন ও মতবিনিময়কালে ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আবু তাহের, আলমাছিয়া ডিগ্রি মাদরাসার আরবী প্রভাষক মাওলানা আবু বকর, খুটাখালী ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি মোঃ সেলিম কোম্পানি, নয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান  শিক্ষক আবদুল মালেক, ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুল খালেক কালু,  সাধারণ সম্পাদক এনামুল হক, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ, কৃষকদল ইউনিয়ন সভাপতি শফিউল আলম শফি, মাষ্টার মীর মোহাম্মদ জুনাইদ, যুবনেতা জাহাঙ্গীর আলম, কামাল উদ্দীন, জসিম উদ্দিন, হুমায়ুন কবির, শ্রমিকনেতা সেকান্দর আলী, লিটন ফরহাদ ও ছাত্র নেতা জিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net