1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী প্রতিরোধে মোটরসাইকেল শোডাউন  - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত  নতুন প্রাণ পাচ্ছে ‘সততা স্টোর’ কক্সবাজারে ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে দুদকের অর্থ বরাদ্দ চট্টগ্রামের বেসরকারি হাসপাতালে প্রতিদিন চিকিৎসাসেবা নেয় ২০ হাজার রোগী স্কুল পর্যায়ে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হাটহাজারীতে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর  দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা রামগড়ে মাটিরাঙ্গা সীমান্তে সেনাবাহিনী-ইউপিডিএফ (প্রসিত) গোলাগুলি: নিহত ১, আহত ১ সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ, অভিযুক্ত রামগড় থানার এসআই আনসার আলী নবীনগর পৌরসভায় উন্নয়ন ও বাজেট নিয়ে আলোচনাও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চন্দনাইশ দোহাজারী সরকার পাড়া সড়কের বেহাল দশা

মাগুরায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী প্রতিরোধে মোটরসাইকেল শোডাউন 

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ১০ বার

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি প্রতিরোধের লক্ষ্যে জেলা বিএনপি ও এর অঙ্গ ও সংগঠনের উদ্যোগে দিনব্যাপী বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) দুপুর ১২ টার দিকে মাগুরা ভায়নার মোড় থেকে ১ম মিছিল শুরু হয় সরকারি হোসেন শহিদ সোহরাওয়ার্দী কলেজের সামনে দিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ করে। মিছিলে জেলা যুবদল সহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের দুই শতাধিক নেতাকর্মী এতে অংশ নেন। এসময় তারা ‘হই হই রই রই, আওয়ামী লীগ গেলি কই’ এবং ‘ফ্যাসিবাদের ঠিকানা, এই বাংলায় হবে নাসহ বিভিন্ন স্লোগান দেন। মিছিলে উপস্থিত ছিলেন মাগুরা জেলা যুবদলের সভাপতি এ্যাড: ওয়াসিকুর রহমান কল্লোল, সাধারণ সম্পাদক মোঃ. ফিরোজ আহমেদ, সদর থানা যুবদলের আহবায়ক সৈয়দ কুতুবউদ্দিন রানা, পৌর যুবদলের সদস্য সচিব খান মাহাবুবুর রহমান শান্তি, শ্রীপুর থানা যুবদলের আহবায়ক মোঃ জিয়াউল হক ফরিদ সহ মাগুরা জেলা যুবদলের সকল ইউনিটের নেতা কর্মীরা একইভাবে মাগুরা শহরের বিভিন্ন জায়গায় ছাত্রদল মোটরসাইকেল শোডাউন করেছে। জেলা যুবদলের সভাপতি এ্যাড: ওয়াসিকুর রহমান কল্লোল আওয়ামী লীগের নেতা কর্মীদের হুশিয়ারী দিয়ে বলেন, তোমরা যেভাবে পালিয়ে গিয়েছো সে ভাবেই পালিয়ে গিয়েছো সে ভাবেই পালিয়ে থাকো। প্রতিষ্ঠা বার্ষীকি করার দিন শেষ আপনারা গুহার ভেতরে আছেন! অনেক ভালো আছেন!

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net