1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রামগড়ে ৪৩ বিজিবির মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতাল আমিলাইষে ফ্রি চিকিৎসা ক্যাম্পে ২ হাজার রোগীকে সেবা, বিনামূল্যে ওষুধ বিতরণ চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৩ আসামী গ্রেফতার শহীদ মজিদের প্রতি শ্রদ্ধাঞ্জলির মধ্যে দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন নবীনগরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও চারা বিতরণ মাগুরায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রেসক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাগুরায় যথাযথ মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত 

রামগড়ে ৪৩ বিজিবির মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, রামগড় (খাগড়াছড়ি)
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৬৩ বার

খাগড়াছড়ি জেলার রামগড়ে ৪৩ বিজিবি’র মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ব্যাটালিয়ন সদরে জোন কমান্ডার লে: কর্ণেল মো. আহসান উল ইসলাম এর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় রামগড় উপজেলার তথা জোনের আওতাধীন এলাকার আইনশৃংখলা, সম্প্রীতি রক্ষা ও সহাবস্থান নিশ্চিত করা, মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণ এবং পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠনের চাদাবাজি বন্ধে করনীয় বিষয়ে মতামত তুলে ধরে বক্তব্য রাখেন অংশগ্রহণকারীরা।

জোন কমান্ডার এলাকার বর্তমান পরিস্থিতি সংক্রান্ত বিষয়াদিসহ আইন-শৃঙ্খলা রক্ষায় উদ্ভুত যেকোনো পরিস্থিতি সঠিক সময়ে বিজিবিকে অবহিত করা এবং উত্থাপিত বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন। এছাড়াও, অধিনায়ক ও জোন কমান্ডার দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত জনসাধারণের দায়িত্বশীল আচরণের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ নিশ্চিত ও যেকোনো গুজব প্রতিরোধে সকলের সহযোগিতা কামনা করেন।

এসময় জোন উপ-অধিনায়ক, সহকারী পরিচালক, রামগড় থানার অফিসার ইনচার্জ সহ রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, হেডম্যান কার্বারী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net