1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাঙ্গাবলীতে আয়রন ব্রিজ ভেঙে খালে আহত ১  - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতাল আমিলাইষে ফ্রি চিকিৎসা ক্যাম্পে ২ হাজার রোগীকে সেবা, বিনামূল্যে ওষুধ বিতরণ

রাঙ্গাবলীতে আয়রন ব্রিজ ভেঙে খালে আহত ১ 

মাহমুদুল হাসান, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ১৪৯ বার

পটুয়াখালীর রাঙ্গাবলী উপজেলার চরমোন্তাজ  ইউনিয়নের স্লুইস বাজারের খালের ঝুকিপূর্ণ একটি আয়রন ব্রিজ ভেঙে খালে পড়ে গেছে। এসময় পথচারী ইব্রাহিম (৩৫) নামের একব্যক্তি ব্রিজের নিচে পরে আহত হয়েছে  স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসা করানো হয়।

‎রোববার বিকালে রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের মধ্য চরমোন্তাজ ও দক্ষিণ চরমোন্তাজের মাঝ দিয়ে বয়ে যাওয়া স্লুইজের খালের উপর ঝুকিপূর্ণ আয়রন ব্রিজ হটাৎ ভেঙে খালে পড়ে যায়।

‎স্থানীয়রা জানান, প্রায় ২৫ বছর আগে মধ্য চরমোন্তাজ ও দক্ষিন চরমোন্তাজ দুই এলাকার মানুষের যোগাযোগের জন্য একটি আয়রন ব্রিজ নির্মাণ করা হয়। ৬ থেকে ৭ বছর ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে ব্রিজটি। বিকল্প রাস্তার দূরত্ব থাকায় এলাকাবাসীর প্রয়োজনে তাদের নিজ উদ্যোগে বাশ, কাঠ, রশি দিয়ে মেরামত করে থাকেন। তবে ঝুঁকিপূর্ণ এই আয়রন ব্রিজটি এখন একেবারেই ভেঙ্গে পড়ে গেছে। তাদের চলাচল বন্ধ হয়ে যাবে তাদের দাবি খালের উপরে দ্রুত একটি ব্রিজ করে দেয়া হোক।

‎স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে আরো জানান, এই ব্রিজ দিয়ে আমরা ইউনিয়ন পরিষদে গিয়ে সেবা নেই। আমাদের ছেলে মেয়েরা স্কুল, মাদ্রাসা যাতায়াত করে এবং আমরা নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে প্রতিদিন হাট বাজারে যাই। আর যখনই নির্বাচন আসে তখন চেয়ারম্যান মেম্বার পদপ্রার্থীরা আমাদেরকে বারবার আশ্বাস করে তারা নির্বাচিত হলে আমাদের এই খালের ব্রিজ নির্মাণ করে দিব। তারা শুধু আশ্বাস দিয়ে যায় কাজের নামে ঠনঠন কিছুই করেনা।

‎৭নং ওয়ার্ড মেম্বার মোশারর মৃধা বলেন, এই ব্রিজ দিয়ে স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াত করে এবং পাশে একটি স্লুইস বাজার রয়েছে। সেখানে প্রতিদিন শত শত লোকজন বাজারে আশা -যাওয় করে এটি একটি গুরুত্বপূর্ণ ব্রিজ। ব্রিজটি ২০০২ সালে নির্মাণ করা হয়। কিছু অংশ লোহার পাত নতুন লাগানো হয় এবং কিছু পুরনো লোহার পাত রং করে লাগানো হয়। যে কারণেই জং ধরে লোহার পাত গুলো নষ্ট হয়ে যায়। গতকাল একজন লোকসহ ভেঙ্গে পড়ে গেছে। সরকারের কাছে আবেদন থাকবে দ্রুত এই ভাঙ্গা ব্রিজ অপসারণ করে নতুন একটি ব্রিজ করে দেয়।

‎উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অজিত চন্দ্র দেবনাথ বলেন, শুনেছি গতকাল বিকালে চরমোন্তাজ ইউনিয়নে একটি খালে আয়রন ব্রিজ ভেঙে পড়েছে। এই খাল ৫০ ফিটের নিচে হলে আমাদের অধিদপ্তরে প্রস্তাব পাঠাবো। আর যদি ৫০ ফিটের বেশি হয় তাহলে এলজিইডির মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net