1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
অর্থব কমিটি দিয়ে চলছে খুটাখালী বাজার পরিচালনা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অর্থব কমিটি দিয়ে চলছে খুটাখালী বাজার পরিচালনা বরুড়া প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপন অনুষ্ঠিত  উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তর ‘জুজখোলা’মৌজার পরিবর্তে ‘ভূজপুর’-এ স্থাপনের ঘোষণায় গভীর উদ্বেগ, তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছে “বৃহত্তর ফটিকছড়ি নাবিক সমিতি” বিএসবিআরএ সভাপতি হলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি’র ত্রিবার্ষিক সম্মেলন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত  জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল রামগড়ে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের অভিযোগ, পিআইও’র অস্বীকার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

অর্থব কমিটি দিয়ে চলছে খুটাখালী বাজার পরিচালনা

ঈদগাঁও, কক্সবাজার, প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ১ বার

কক্সবাজারের চকরিয়া উপজেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ বাজার খুটাখালী বাজার। যেটি লবণ- চিংড়ি জোন বলে পরিচিত ছিল। এই বাজার উপজেলার ব্যবসা বাণিজ্য এবং রাজনীতি-অর্থনীতি ও সামাজিক কার্যক্রমের প্রধান কেন্দ্র। কিন্ত বাজার পরিচালনায় নেই কোন নিয়মিত নির্বাচিত কমিটি। প্রায় অর্ধ বছর ধরে বাজারের নির্বাচন বন্ধ। গত জাতীয় নির্বাচনের পরে নির্বাচন হওয়ার কথা থাকলেও নানানকারন দেখিয়ে  নির্বাচন স্থগিত করেন এডহক কমিটি।  কিন্ত সেই স্থগিতাদেশ আর প্রত্যাহার হয়নি। হয়নি আর কোন নির্বাচন। এতে চরম সংকটে বাজার ব্যবস্থাপনা। এতে নীরব অসোন্তষ বিরাজ করছে বাজারের ব্যবসায়ীসহ বণিক সমিতির সদস্যদের মাঝে।

 

জানা গেছে, নির্বাচন দেওয়ার জন্য চকরিয়া ইউএনওকে আবেদন করেন ব্যবসায়ীরা। তিনি উপজেলা সমবায় অফিসারকে প্রধান করে  একটি চিঠি দেয়। সেই চিঠিতে একটি এডহক কমিটি করে নির্বাচন করতে বলা হয়। কিন্তু প্রভাবশালীদের কারনে অর্ধ বছরের  বেশি এই নির্বাচন হচ্ছে না। বাজার ব্যাবসায়ীদের দাবী  মোটা অংকের টাকা দিয়ে নির্বাচন বন্ধ করে রাখা হয়েছে। সেই সাথে বাজার ব্যবসায়ীদের দাবি নতুন তফসিলে নির্বাচন হওয়া।

 

সুত্র জানায়, এডহক কমিটির সদস্যরা নির্বাচনের নামে ভোটার হালনাগাদ ফি ১শ টাকা করে হাতিয়ে নিয়েছে লক্ষাধিক টাকা। অপরদিকে ইউনিয়ন পরিষদ দোকানিদের ট্রেড লাইসেন্স সরবরাহ করে ৪/৫ লাখ টাকা আদায় করে নিরব ভূমিকা পালন করছে।

 

ব্যবসায়ী কাজি শহিদুল ইসলাম,, তৌহিদুল ইসলাম, মিজানুর রহমান, আবুল কালাম, বদিউল আলম বকুলসহ অনেকের অভিযোগ, বর্তমান অর্থব কমিটি দৃশ্যমান কোন কাজ করেনি। বাজার ব্যবস্থাপনা নিয়ে সাধারন ব্যবসায়ীদের মাঝে দিনদিন অসন্তোষ দেখা দিয়েছে।  সম্প্রতি সময়ে মাছ বাজার হস্তান্তরের পর থেকে নালা- নর্দমা অপরিস্কার, ভরাট, ফুটপাত দখল, যত্রতত্র ভাসমান দোকান ও ইজিবাইক ষ্টেশন বসিয়ে হাতিয়ে নিচ্ছেন টাকা। একটি পক্ষ এসব অপকর্মে জড়িত রয়েছে। তারা রাজনৈতিক পদ-পদবিকে ঢাল হিসাবে ব্যবহার করে বাজারের শৃঙ্খলা নষ্ট করছে। এদিকে  নাইট গার্ডের নামেও ব্যবসায়ীদের কাছ থেকে আদায় করা হচ্ছে চাঁদা।

 

অপরদিকে বাজারে সংঘটিত চুরিসহ নানা অপরাধের হচ্ছেনা কোন শালিষ বা বিচার।  যার কারনে অপরাধিরা বেপরোয়া হয়ে উঠেছে।

 

তারা বলেন, টাকা দিয়ে নির্বাচন আটকিয়ে রেখেছে একটি পক্ষ। তাছাড়া এই বাজারের আয় ব্যায় এর কোন অডিটও করা হয় না। তাই এখন আমাদের দাবি নতুন করে তফসিল ঘোষণা করে নির্বাচনের তারিখ দেওয়া হোক।

 

সাধারন সম্পাদক প্রার্থী শীষ মোহাম্মদ রাশেল বলেন, উপজেলা প্রশাসন ইউএনও বরাবর আবেদনের প্রেক্ষিতে

বাজারের নির্বাচনের জন্য উপজেলা সমবায় অফিসার রমিজ আহমদকে প্রধান করে ইউপি চেয়ারম্যান- মেম্বার- ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে একটি এডহক কমিটি গঠন করা হয়। নানা কারনে  সে সময়ের কমিটি তফসিল  ঘোষণা করােনি। অর্ধ বছর ধরে  এ কমিটির মাধ্যমে বাজার পরিচালনা হচ্ছে। আগে যেমন নির্বাচনের আমেজ ছিল এখন সেটি নাই।

 

নির্বাচনের বিষয়ে খুটাখালী বাজার ঐক্য সমবায় সমিতির সভাপতি নাসির উদ্দীন বাবুল বলেন, এখন আমাদের দাবি খুটাখালী  বাজারের নির্বাচন হওয়ার। বর্তমান এডহক কমিটির কারনে বাজারের ভিতরের বিভিন্ন রাস্তা দখল করা হয়েছে। নির্বাচন হলে নতুন কেউ আসলে এমনটা হবে না বলে আমি মনে করি।

 

তিনি আরো বলেন, বাজার থেকে মাসিক চাঁদা উঠে সেই চাঁদার টাকা কোথায় যায় কি হয় আমরা কিছুই জানি না। বাজারে আগুন লাগলে নিভানোর জন্য পর্যাপ্ত প্রসস্থ রাস্তা  নেই। তাছাড়া ভিতরের রাস্তা গুলো আরো বড় করা প্রয়োজন সেই সাথে সংষ্কার ও দখল মুক্ত করাও প্রয়োজন।

 

বাজার ঐক্য সমবায় সমিতির সেক্রেটারী মোঃ ইডনুস বলেন, উপজেলা প্রশাসনের কাছে আমাদের দাবি যাতে দ্রুত  বাজারের নির্বাচন দেয়। আর নতুন কমিটি না থাকায় অনেক ধরনের সমস্যা তৈরি হচ্ছে। তার মধ্যে অন্যতম হল বাজারে কোন সৌচাগার নেই।

 

জানতে চাইলে কমিটির সদস্য ও খুটাখালী ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আবদুর রহমান বলেন, ভোটার হালনাগাদ শেষ না হওয়ার কারনে বাজার নির্বাচন বন্ধ রয়েছে। এই নির্বাচন যাতে দ্রুত হয় সে জন্য আমি উপজেলা সমবায় অফিসারকে ফোন করেছি। আশাকরি  চলতি মাসের মধ্যে বাজার পরিচালনা কমিটির নির্বাচন দেয়া হবে।

 

এবিষয়ে চকরিয়া উপজেলা সমবায় অফিসার ও নির্বাচন কমিটির প্রধান রমিজ আহমদ বলেন, গঠিত কমিটির অসহযোগিতা ও জাতীয় নির্বাচনের কারনে এতদিন ধরে নির্বাচন হয়নি। ইউপি চেয়ারম্যানকে অনুরোধ করা হয়েছে দ্রুত ভোটার হালনাগাদ শেষ করার জন্য। হালনাগাদ কপি পেলে এ মাসের মধ্যে তফসিল ঘোষনা করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net