1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওয়ে গৃহবধুর মরদেহ উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে সিএনজি স্টেশনে চাঁদাবাজি অভিযোগে মিছিল হাটহাজারী মাদরাসায় এলেন প্রধানমন্ত্রী নৃত্য, গান, কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস শ্রদ্ধাঞ্জলি বরুড়ায় আর্মি ছেলে পরিচয়ে নালিশী নিষেধাজ্ঞা ভূমি বেদখলের চেষ্টা  আসামী সুশেনের বিরুদ্ধে  গণসংযোগ : মানুষ ব্যক্তি বা দল নয়, নীতিগত পরিবর্তন চায় -শাহজালাল নবীনগরে ইসলামী ছাত্রসেনার অভিষেক ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে স্বাগত র‍্যালি মাগুরায় আন্তর্জাতিক আদিবাসী দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির উপকরণ রাখার অভিযোগ মাগুরার শ্রীপুরে শান্তি-শৃঙ্খলা রক্ষায় ভিলেজ ডিফেন্স পার্টি গঠন ও উদ্বোধন জে.আই. চৌধুরী যুব ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ

ঈদগাঁওয়ে গৃহবধুর মরদেহ উদ্ধার

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৬৪ বার

কক্সবাজারের ঈদগাঁওয়ে  নিজ বাড়ির রান্নাঘর থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় কুলছুমা আক্তার (২৭) নামে চার সন্তানের এক জননীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে কী কারণে এবং কীভাবে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। পোকখালী ইউনিয়নের  ইউপি সদস্য সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

গতকাল বুধবার রাত ৯টার দিকে উপজেলার পোকখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব নাইক্ষ্যংদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কুলছুমা আক্তার ওই এলাকার মৃত শফি আলমের ছেলে হেলাল উদ্দীনের স্ত্রী। তিনি চার সন্তানের জননী। তার পৈত্রিক বাড়ি রামু উপজেলার ঈদগড় এলাকায় বলে জানা গেছে।

 

স্থানীয়দের ভাষ্য, রাতে কুলছুমার সন্তানরা পাশের ঘরে পড়তে যায়। এ সময় তার এক দেবর কাজ থেকে বাড়ি ফিরে ভেতর থেকে দরজা বন্ধ দেখতে পান। তিনি বারবার ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীদের সহযোগিতায় দরজা খুলে ভেতরে প্রবেশ করেন। পরে রান্নাঘরে রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় কুলছুমার মরদেহ ঝুলতে দেখেন।

 

ঘটনার পর স্থানীয় ইউপি সদস্যকে বিষয়টি জানানো হলে তিনি থানা পুলিশকে অবহিত করেন। ঘটনার সময় নিহতের স্বামী পাশের উপজেলার খুরুস্কুলে তার কর্মস্থলে ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

 

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার জানান, নিহতের মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাটানো হয়েছে।

 

তিনি আরও বলেন, কী কারণে এবং কীভাবে ওই নারীর মৃত্যু হয়েছে, তা  নিশ্চিত হওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net