1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওর ইসলামপুরে পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবা ও ৬৯ হাজার টাকা নিয়ে মাদক ব্যবসায়ী আটক  মাগুরায় শহরের বেবি প্লাজা মাকেটের ৬টি দোকানে শাটার ভেঙ্গে  চুরি রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী নোয়াখালীকে সিটি কর্পোরেশন ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রীর বরাবরে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের স্মারকলিপি জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ, নাম সংশোধন সহজ করলো ইসি মহম্মদপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ সাতকানিয়া-লোহাগাড়া টিভি সাংবাদিক ফোরাম গঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী লাকসামে সম্পত্তির জের ধরে  গ্রাম্য সালিশির সিদ্ধান্তে মাইকে চার পরিবারকে সমাজচ্যুত করার ঘোষণা  কুমিল্লাকে কোনভাবেই মাদকের নিরাপদ পথ ও আশ্রয় হতে দেয়া হবে না:  গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী

ঈদগাঁওর ইসলামপুরে পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার
  • আপডেট টাইম : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৫৫ বার

টানা ভারী বর্ষণে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। এতে শতাধিক পরিবার পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে।

 

রোববার (১২ জুলাই) দুর্গত এলাকা পরিদর্শন করে পানিবন্দি অসহায় পরিবারের মাঝে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ম্ংচিংনু মারমা ও ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসাইন।

 

ত্রাণ বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিংনু মারমা বলেন, টানা বর্ষণে উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় অনেক মানুষ দুর্ভোগে পড়েছেন। ক্ষতিগ্রস্ত এলাকাগুলো প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। কোনো পানিবন্দি মানুষ যাতে খাদ্যসংকটে না পড়েন, সে লক্ষ্যে সরকারি সহায়তা দ্রুত তাদের দোরগোড়ায় পৌঁছে দেয়া হচ্ছে।

 

ইসলামপুর ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসাইন বলেন, আকস্মিক বন্যায় ইউনিয়নের ৯নং ওয়ার্ডের অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলা প্রশাসনের সহযোগিতায় ইউপি সদস্যদের সমন্বয়ে ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। দুর্যোগকালীন সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বস্ত করেন।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্যসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net