1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে গৃহবধুর মরদেহ উদ্ধার ঈদগাঁওয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন নীতিমালা ভঙ্গ করে দাখিল পাস ব্যক্তিকে সভাপতি করতে চান, সাংবাদিককে বিএনপি নেতার হুমকি চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল চন্দনাইশ দোহাজারীতে হাজারী টাওয়ারের সামনে সওজ বিভাগের জায়গায় লিফট স্থাপন কাজ চলমান নোয়াখালীর বসুরহাট পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ১১৮ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা  আমিলাইষে গুলিবিদ্ধের ঘটনায় জামায়াতকে জড়িয়ে ফেসবুক পোস্টের প্রতিবাদ বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)’র আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক শাহিন, সদস্য সচিব তুষার মুজিব  এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে বিধ্বস্ত করে শেষ ১৬’তে ফ্রান্স নবীনগরে সার্বজনীন গ্রুপের প্রশিক্ষণের সমাপনী, এম এইচ শান্তির জন্মদিন উদযাপন

ঈদগাঁওয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ১২ বার

‘কৃষিই সমৃদ্ধি’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৫-২৬ অর্থবছরে বিভিন্ন মাঠ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও চারা বিতরণ উপলক্ষে কক্সবাজারের ঈদগাঁওয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে ঈদগাঁও  উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কক্সবাজারের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে  সদর-রামু-ঈদগাঁও আসনের মাননীয় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিংনু মারমা ও বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রাসারন অধিদপ্তর কক্সবাজারের উপ পরিচালক ড. বিমল কুমার প্রমানিক,উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম, সাধারন সম্পাদক সেলিম মাহমুদ,  সাংগঠনিক সম্পাদক আবদু শুক্কুর,  বিএনপি নেতা মোজাম্মেল হক, নুরুল আলম মেম্বার, উপজেলা যুবদলের আহবায়ক কামাল হোসেনসহ কৃষি বিভাগের কর্মকর্তা, উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ বিপুল সংখ্যক কৃষক উপস্থিত ছিলেন।

 

প্রধান অতিথির বক্তব্যে লুৎফুর রহমান কাজল বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে, কৃষি সমৃদ্ধ হলে দেশের অর্থনীতিও আরও শক্তিশালী হবে।

 

তিনি বলেন, বিএনপি সবসময় কৃষকবান্ধব রাজনীতিতে বিশ্বাস করে এবং কৃষকের উৎপাদন ব্যয় কমিয়ে তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করার পক্ষে কাজ করে যাচ্ছে। কৃষিকে আধুনিক, লাভজনক ও টেকসই খাতে রূপান্তরের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

 

তিনি আরও বলেন, কৃষকদের হাতে সময়মতো উন্নতমানের বীজ, সার ও কৃষি উপকরণ পৌঁছে দেওয়া গেলে উৎপাদন যেমন বাড়বে, তেমনি দেশের খাদ্য নিরাপত্তাও আরও সুসংহত হবে। সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

 

অনুষ্ঠান শেষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন ফসলের বীজ, সার ও চারা বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net